Deuteronomy 17:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা তার কাছে থাকবে এবং সে সারা জীবন তা পাঠ করবে; যেন সে তার আল্লাহ্ মাবুদকে ভয় করতে ও এই শরীয়তের সমস্ত কালাম ও এসব বিধি পালন করতে শেখে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি তার কাছে থাকবে, এবং সারা জীবন তাকে সেটি পড়তে হবে যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই বিধানের সমস্ত কথা ও অনুশাসনের কথাগুলি মেনে চলে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা তাহার নিকটে থাকিবে, এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে; যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শিখে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা তাহার নিকটে থাকিবে, এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে; যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শিখে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা তার কাছেই থাকবে এবং সারা জীবন তাকে তা পড়তে হবে যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই আইন-কানুন ও নিয়মের কথাগুলো মেনে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা তার কাছেই থাকবে এবং সারা জীবন তাকে তা পড়তে হবে যাতে সে তার মাবুদ আল্লাহ্কে ভয় করতে শেখে এবং এই শরীয়ত ও নিয়মের কথাগুলো মেনে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেটি তার কাছে থাকবে এবং আজীবন সেই পুস্তকে অধ্যয়ন করবে যেন সে তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে এবং এই বিধিব্যবস্থার সমস্ত বাক্য ও বিধি পালন করতে শেখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তার কাছে এই বইটি রাখবে এবং সারা জীবন অবশ্যই সেই বইটি পড়বে| কারণ প্রভু, তার ঈশ্বরকে, কিভাবে সম্মান জানাতে হয় তা রাজার শেখা উচিৎ এবং বিধিগুলি পুরোপুরি মেনে চলাও রাজার অবশ্য কর্তব্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা তার কাছে থাকবে এবং সে সারা জীবন তা পড়বে; যেন সে নিজের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে ও এই নিয়মের সব কথা ও এই সব বিধি পালন করতে শেখে;