Deuteronomy 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মধ্যে, তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যেসব নগর দেবেন, তার কোন নগর-দ্বারের ভিতরে যদি এমন কোন পুরুষ কিংবা স্ত্রীলোক পাওয়া যায়, যে তোমার আল্লাহ্ মাবুদের নিয়ম লঙ্ঘন করে তাঁর দৃষ্টিতে যা মন্দ, তা-ই করেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যেসব নগর দেবেন তার যে কোনো একটির মধ্যে যদি কোনও পুরুষ কিংবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া বিধান অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তা করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মধ্যে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন, তাহার কোন নগরের দ্বারের ভিতরে যদি এমন কোন পুরুষ কিম্বা স্ত্রীলোক পাওয়া যায়, যে তোমার ঈশ্বর সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন দ্বারা তাঁহার দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মধ্যে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন, তাহার কোন নগরের দ্বারের ভিতরে যদি এমন কোন পুরুষ কিম্বা স্ত্রীলোক পাওয়া যায়, যে তোমার ঈশ্বর সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন দ্বারা তাঁহার দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গ্রাম বা শহরগুলোর কোনটাতে হয়তো দেখা যাবে যে, তোমাদের মধ্যেকার কোন পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা অমান্য করে তাঁর চোখে যা মন্দ তা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া গ্রাম বা শহরগুলোর কোনটাতে হয়তো দেখা যাবে যে, তোমাদের মধ্যেকার কোন পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া ব্যবস্থা অমান্য করে তাঁর চোখে যা খারাপ তা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব নগর দান করবেন, তার কোন একটিতে যদি এমন কোন পুরুষ বা নারী থাকে যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে স্থাপিত চুক্তি অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তাই করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানে তোমরা তোমাদের গোষ্ঠীর এমন কোন পুরুষ অথবা স্ত্রীলোককে পেতে পার যে প্রভুর বিরুদ্ধে পাপ করেছে বা প্রভুর নিয়ম ভঙ্গ করেছে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মধ্যে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সব শহর দেবেন, তার কোনো শহরের দরজার ভিতরে যদি এমন কোনো পুরুষ কিংবা স্ত্রীলোক পাওয়া যায়, যে তোমার ঈশ্বর সদাপ্রভুর নিয়ম লঙ্ঘনের মাধ্যমে তাঁর দৃষ্টিতে যা খারাপ, তাই করেছে;