Deuteronomy 17:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তার ভাইদের উপরে তার অন্তর উদ্ধত না হয় এবং সে হুকুমের ডানে বা বামে না ফিরে; এভাবে যেন ইসরাইলের মধ্যে তার ও তার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং নিজেকে অন্যান্য ইস্রায়েলী ভাইদের থেকে ভালো মনে না করে আর সেই বিধানের ডানদিকে বা বাঁদিকে সরে না যায়। তাহলে সে এবং তার বংশধরেরা ইস্রায়েলের উপরে বহুদিন রাজত্ব করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আপন ভ্রাতাদের উপরে তাহার চিত্ত উদ্ধত না হয়, এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে না ফিরে; এইরূপে যেন ইস্রায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আপন ভ্রাতাদের উপরে তাহার চিত্ত উদ্ধত না হয়, এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে না ফিরে; এইরূপে যেন ইস্রায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর ফলে অন্যান্য ইস্রায়েলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং আইন-কানুন থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা ইস্রায়েলীয়দের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর ফলে অন্যান্য ইসরাইলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং শরীয়ত থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা বনি-ইসরাইলদের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে স্বজাতীয়দের চেয়ে নিজেকে বড় মনে করবে না এবং এই সমস্ত নির্দেশ ও বিধিব্যবস্থার ব্যতিক্রম করবে না, আর তাহলে ইসরায়েলীদের মাঝে তার ও তার বংশধরদের রাজত্ব দীর্ঘস্থায়ী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন রাজা এমন না ভাবে যে সে তার নিজের লোকদের থেকে ভালো| এবং যেন সে বিধির পথ থেকে সরে না পড়ে, বরং সে এটিকে ঠিকভাবে অনুসরণ করবে| তাহলেই সেই রাজা এবং তার উত্তরপুরুষরা বহুদিন পর্যন্ত ইস্রায়েল রাজ্য শাসন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এইগুলি করবেন যেন নিজের ভাইদের ওপরে তার হৃদয় উদ্ধত না হয় এবং সে আদেশের ডান দিকে কি বাম দিকে না ফেরে; এই ভাবে যেন ইস্রায়েলের মধ্যে তার ও তার সন্তানদের রাজত্ব দীর্ঘ দিন থাকে।