Deuteronomy 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিয়ে অন্য দেবতাদের সেবা করেছে ও আমার হুকুমের বিরুদ্ধে তাদের কাছে অথবা সূর্যের বা চন্দ্রের কিংবা আকাশ-বাহিনীর কারো কাছে ভূমিতে উবুড় হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমার আদেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করে, তাদের কাছে কিংবা সূর্য, চাঁদ বা আকাশের তারাদের কাছে নত হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিয়া অন্য দেবতাদের সেবা করিয়াছে, ও আমার আজ্ঞার বিরুদ্ধে তাহাদের কাছে অথবা সূর্য্যের বা চন্দ্রের কিম্বা আকাশবাহিনীর কাহারো কাছে প্রণিপাত করিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিয়া অন্য দেবতাদের সেবা করিয়াছে, ও আমার আজ্ঞার বিরুদ্ধে তাহাদের নিকটে অথবা সূর্যের বা চন্দ্রের কিম্বা আকাশবাহিনীর কাহারও নিকটে প্রণিপাত করিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে হয়তো আমার আদেশের বিরুদ্ধে গিয়ে দেব-দেবতার সেবা করছে এবং সেই সব দেব-দেবতা কিম্বা সূর্য, চাঁদ বা আকাশের তারাগুলোর পূজা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে হয়তো আমার হুকুমের বিরুদ্ধে গিয়ে দেব-দেবীর সেবা করছে এবং সেই সব দেব-দেবী কিংবা সূর্য, চাঁদ বা আসমানের তারাগুলোর পূজা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং অন্য দেবতাদের ভজনা করে ও আমার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের কাছে কিম্বা সূর্য, চন্দ্র ও আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর কোন একটির উদ্দেশে প্রণিপাত করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং অন্যান্য দেবতার পূজা করেছে। এও হতে পারে যে তারা সূর্য, চন্দ্র অথবা নক্ষত্রের পূজা করেছে| এগুলো প্রভুর আজ্ঞার বিরুদ্ধে যা আমি তোমাদের দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিয়ে অন্য দেবতাদের সেবা করেছে ও আমার আজ্ঞার বিরুদ্ধে তাদের কাছে অথবা সূর্য্যের বা চাঁদের কিংবা আকাশবাহিনীর কারো কাছে নত হয়েছে;