Deuteronomy 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি সেই দুষ্কর্মকারী পুরুষ কিংবা স্ত্রীলোককে বের করে তোমার নগর-দ্বারের সমীপে আনবে; পুরুষ বা স্ত্রীলোক হোক, তুমি পাথর ছুঁড়ে তার প্রাণদণ্ড করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে যে পুরুষ বা স্ত্রীলোক এরকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি সেই দুষ্কর্ম্মকারী পুরুষ কিম্বা স্ত্রীলোককে বাহির করিয়া আপন নগর-দ্বারের সমীপে আনিবে; পুরুষ হউক বা স্ত্রীলোক হউক, তুমি প্রস্তরাঘাত দ্বারা তাহার প্রাণদণ্ড করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি সেই দুষ্কর্মকারী পুরুষ কিম্বা স্ত্রীলোককে বাহির করিয়া আপন নগর-দ্বারের সমীপে আনিবে; পুরুষ হউক বা স্ত্রীলোক হউক, তুমি প্রস্তরাঘাত দ্বারা তাহার প্রাণদণ্ড করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যে পুরুষ বা স্ত্রীলোক এই রকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে গ্রাম বা শহরের ফটকের কাছে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে যে পুরুষ বা স্ত্রীলোক এই রকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে গ্রাম বা শহরের সদর দরজার কাছে নিয়ে পাথর ছুঁড়ে হত্যা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা সেই দুষ্কৃতকারী পুরুষ কিম্বা নারীকে নগরের তোরণদ্বারের বাইরে নিয়ে যাবে। পুরুষ হোক বা নারী হোক, তোমরা পাথর মেরে তার মৃত্যুদণ্ড দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যে ব্যক্তি সেই খারাপ কাজ করেছিল তাকে তোমরা অবশ্যই শাস্তি দেবে| শহরের দরজার কাছে কোনো প্রকাশ্য রাস্তার সেই পুরুষ অথবা স্ত্রীলোককে তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং তাদের পাথর দিয়ে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি সেই খারাপ কাজ করা পুরুষ কিংবা স্ত্রীলোককে বের করে নিজের শহরের দরজার কাছে আনবে যারা খারাপ কাজ করে; পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তুমি পাথরের আঘাতে তার প্রাণদণ্ড করবে।