Deuteronomy 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড দুই জন সাক্ষী কিংবা তিন জন সাক্ষীর প্রমাণে হবে; একমাত্র সাক্ষীর প্রমাণে তার প্রাণদণ্ড হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও মানুষকে মেরে ফেলতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করতে হবে, মাত্র একজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড দুই সাক্ষীর কিম্বা তিন সাক্ষীর প্রমাণে হইবে; একমাত্র সাক্ষীর প্রমাণে তাহার প্রাণদণ্ড হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড দুই সাক্ষীর কিম্বা তিন সাক্ষীর প্রমাণে হইবে; একমাত্র সাক্ষীর প্রমাণে তাহার প্রাণদণ্ড হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন মানুষকে মেরে ফেলতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করতে হবে; মাত্র একজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন মানুষকে হত্যা করতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর ভরসা করে তা করতে হবে; মাত্র একজন সাক্ষীর কথার উপর ভরসা করে তা করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুই কিম্বা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড হবে। একজন মাত্র সাক্ষীর সাক্ষ্যে কারও প্রাণদণ্ড হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি কেবল মাত্র একজন সাক্ষী বলে যে সেই ব্যক্তি খারাপ কাজ করেছে, তাহলে সেই ব্যক্তিকে কখনই মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ‌ নয়| কিন্তু যদি দুজন অথবা তিনজন সাক্ষী বলে যে এটি সত্যি, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই হত্যা করা উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড দুই সাক্ষীর কিংবা তিন সাক্ষীর প্রমাণে হবে; একমাত্র সাক্ষীর প্রমাণে তার প্রাণদণ্ড হবে না।