Deuteronomy 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাকে হত্যা করতে প্রথমে সাক্ষীরা, পিছনে সমস্ত লোক তার উপরে হাত উঠাবে। এভাবে তুমি তোমার মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্রথমে পাথর ছুঁড়বে, তারপর অন্যান্য লোকেরা ছুঁড়বে। তোমাদের মধ্য থেকে দুষ্টতা শেষ করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাকে বধ করিতে প্রথমে সাক্ষীরা, পশ্চাতে সমস্ত প্রজা তাহার উপরে হাত উঠাইবে। এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাকে বধ করিতে প্রথমে সাক্ষীরা, পশ্চাতে সমস্ত প্রজা তাহার উপরে হাত উঠাইবে। এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটিকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্র্রথমে পাথর ছুঁড়বে, তারপর ছুঁড়বে অন্যান্য সব লোকেরা। এইভাবে তোমরা তোমাদের মধ্য থেকে সেই মন্দতা শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটিকে হত্যা করবার জন্য সাক্ষীরাই প্রথমে পাথর ছুঁড়বে, তারপর ছুঁড়বে অন্যান্য সব লোকেরা। এইভাবে তোমরা তোমাদের মধ্য থেকে সেই খারাপী শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দণ্ডিত ব্যক্তিকে বধ করার জন্য প্রথমে সাক্ষীরা, তারপর জনসাধারণ পাথর মারবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে ভ্রষ্টাচার নির্মূল করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তিকে হত্যা করার জন্য সাক্ষীর অবশ্যই প্রথমে পাথর ছুঁড়বে| এর পর হত্যার কাজ সম্পূর্ণ করার জন্য অন্যান্য ব্যক্তিরা পাথর ছুঁড়বে| এইভাবে তোমরা সেই মন্দকে তোমাদের মধ্যে থেকে সরিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাকে হত্যা করতে প্রথমে সাক্ষীরা এবং পরে সব লোক তার ওপরে হাত উঠাবে। এই ভাবে তুমি নিজেদের মধ্যে থেকে খারাপ ব্যবহার নষ্ট করবে।