Deuteronomy 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয় ইমামদের ও তৎকালীন বিচারকর্তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, তাতে তারা তোমাকে বিচারের রায় জানিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয় যাজকের এবং সেই সময় যে বিচারের দায়িত্বে থাকবে তাদের কাছে যাবে। তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করবে এবং তারা রায় দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয় যাজকদের ও তাৎকালিক বিচারকর্ত্তার নিকটে গিয়া জিজ্ঞাসা করিবে, তাহাতে তাহারা তোমাকে বিচারাজ্ঞা জ্ঞাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয় যাজকদের ও তৎকালীন বিচারকর্তার নিকটে গিয়া জিজ্ঞাসা করিবে, তাহাতে তাহারা তোমাকে বিচারাজ্ঞা জ্ঞাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তখন সেই সময়কার বিচারক এবং লেবীয়দের মধ্যে যারা পুরোহিত তাদের কাছে যাবে। তোমরা বিষয়টা তাদের বুঝিয়ে বলবে আর তারাই তোমাদের সেই বিচারের রায় দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তখন সেই সময়কার বিচারক এবং লেবীয়দের মধ্যে যারা ইমাম তাদের কাছে যাবে। তোমরা বিষয়টা তাদের বুঝিয়ে বলবে আর তারাই তোমাদের সেই বিচারের রায় দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেখানকার পুরোহিত ও বিচারাসনে অধিষ্ঠিত বিচারপতির কাছে পরামর্শ চাইবে। তারা তোমাদের মীমাংসা জানিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা সবাই লেবি পরিবারগোষ্ঠীর| তোমরা অবশ্যই সেই যাজকদের কাছে যাবে যারা লেবীয় পরিবারগোষ্ঠীর এবং বিচারকদের কাছে যাবে যারা সেই সময় কর্তব্যরত| সেই সমস্যা নিয়ে কি করা যায় সেটা তাঁরাই ঠিক করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেবীয় যাজকদের ও সেইদিনের র বিচারকর্তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, তাতে তারা তোমাকে বিচারের আদেশ জানাবে।