Deuteronomy 18:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয় ইমামেরা, লেবির সমস্ত বংশ, ইসরাইলের সঙ্গে কোন অংশ বা অধিকার পাবে না। তারা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার ও মাবুদের উদ্দেশে দেওয়া অনান্য বস্তু ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয় যাজকদের—বাস্তবিক, লেবির সমস্ত গোষ্ঠীর—ইস্রায়েলের সঙ্গে কোনও অংশ বা উত্তরাধিকার থাকবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশে আগুন দ্বারা যে উপহার উৎসর্গ করবে তার উপরেই তারা নির্ভর করবে, কারণ সেটিই তাদের উত্তরাধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীয় যাজকগণ, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সহিত কোন অংশ কি অধিকার পাইবে না, তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার ও তাঁহার অধিকৃত বস্তু ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয় যাজকগণ, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সহিত কোন অংশ বা অধিকার পাইবে না। তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার ও তাঁহার অধিকৃত বস্তু ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লেবীয় পুরোহিতেরা এবং লেবি-গোষ্ঠীর অন্যান্য লোকেরা বাকী ইস্রায়েলীয়দের মত কোন জায়গা-জমি কিম্বা সম্পত্তি পাবে না। সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গের জন্য যে সব জিনিস আনা হবে এবং সদাপ্রভুকে আর যা কিছু দেওয়া হবে তা-ই তারা খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লেবীয় ইমামেরা এবং লেবি-গোষ্ঠীর অন্যান্য লোকেরা বাকী বনি-ইসরাইলদের মত কোন জায়গা-জমি কিংবা সম্পত্তি পাবে না। মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া কোরবানীর জন্য যে সব জিনিস আনা হবে এবং মাবুদকে আর যা কিছু দেওয়া হবে তা-ই তারা খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয় পুরোহিতগণ অর্থাৎ লেবী গোষ্ঠীর কোন লোক ইসরায়েলীদের সঙ্গে সম্পত্তির কোন অংশ বা উত্তরাধিকার পাবে না, প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত হোম-নৈবেদ্যই তাদের উত্তরাধিকার, তা-ই তারা ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবি পরিবারগোষ্ঠীর লোকরা ইস্রায়েল জমির কোনো অংশ পাবে না| ঐ লোকরা যাজক হিসেবে কাজ করবে| যে সকল উৎসর্গীকৃত উপহার আগুনে রান্না করা হয় এবং প্রভুকে নিবেদন করা হয়, সেগুলো খেয়ে তারা জীবনধারণ করবে| লেবি পরিবারগোষ্ঠীর লোকদের এটিই হলো অংশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকরা, যারা লেবীয় এবং, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সঙ্গে কোনো অংশ কি অধিকার পাবে না, তারা সদাপ্রভুর আগুন দিয়ে তৈরী উপহার ও তাঁর উত্তরাধিকারের জিনিস ভোগ করবে।