Deuteronomy 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে আগুনের মধ্য দিয়ে গমন করায়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে যেন একজনকেও পাওয়া না যায় যারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করে, যারা ভবিষ্যৎ-কথন বা মায়াবিদ্যা অনুশীলন করে, লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যাদু করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে যেন এমন কোন লোক না থাকে যে তার নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে উৎসর্গের অনুষ্ঠান করে, যে গোণাপড়া করে কিম্বা মায়াবিদ্যা খাটায় কিম্বা লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যে যাদু করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে যেন এমন কোন লোক না থাকে যে তার নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে কোরবানী করে, যে গোণাপড়া করে কিংবা মায়াবিদ্যা খাটায় কিংবা লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যে জাদু করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের পুত্র বা কন্যাকে যারা আগুনে আহুতি দেয় সেই শ্রেণীর লোক এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উৎসর্গ করবে না| কোন ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোন যাদুকর, কোন ডাইনি অথবা কোন মায়াবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যৎ‌‌ জানার চেষ্টা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায়, যে ছেলে বা মেয়েকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যায়,