Deuteronomy 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এসব কাজ যারা করে মাবুদ তাদেরকে ঘৃণা করেন; আর সেই জঘন্য কাজের দরুন তোমার আল্লাহ্ মাবুদ তোমার সম্মুখ থেকে তাদেরকে অধিকারচ্যুত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ এসব কাজ করে সে সদাপ্রভুর কাছে ঘৃণ্য; কেননা এসব ঘৃণ্য কাজের জন্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সমস্ত জাতিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু এই সকল কার্য্যকারীকে ঘৃণা করেন; আর সেই ঘৃণার্হ কার্য্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন; আর সেই ঘৃণার্হ কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কাজ যে করে সদাপ্রভু তাকে জঘন্য মনে করেন। এই সব জঘন্য কাজের জন্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঐ সব জাতি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কাজ যে করে মাবুদ তাকে জঘন্য মনে করেন। এই সব জঘন্য কাজের জন্যই তোমাদের মাবুদ আল্লাহ্ ঐ সব জাতি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই সমস্ত কাজ যারা করে তারা প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ। এই সব ঘৃণ্য কাজের জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের বিতাড়িত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত কাজ যারা করে, সেইসব লোকদের প্রভু, তোমাদের ঈশ্বর, ঘৃণা করেন| এই কারণেই প্রভু ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের সামনে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যারা এই সব করে সদাপ্রভু তাদের ঘৃণা করেন; আর সেই ঘৃণিত কাজের জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন।