Deuteronomy 18:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি যে জাতিদেরকে অধিকারচ্যুত করবে, তারা গণক ও মন্ত্র ব্যবহারকারীদের কথায় কান দেয়, কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে তা করতে দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যে জাতিদের অধিকারচ্যুত করবে তারা গণক কিংবা মায়াবিদ্যা ব্যবহারকারীদের কথা শোনে। কিন্তু তোমাদের ক্ষেত্রে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের তা করার অনুমতি দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিবে, তাহারা গণক ও মন্ত্রব্যবহারীদের কথায় কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই তাহা করিতে দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিবে, তাহারা গণক ও মন্ত্র ব্যবহারকারীদের কথায় কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তাহা করিতে দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যে সব জাতিদের বেদখল করবে তারা মায়াবিদ্যা ব্যবহারকারী ও গণকদের কথায় কান দেয়, কিন্তু তোমাদের বেলায় এই সব ব্যাপারে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিষেধ রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যে সব জাতিদের বেদখল করবে তারা মায়াবিদ্যা ব্যবহারকারী ও গণকদের কথায় কান দেয়, কিন্তু তোমাদের বেলায় এই সব ব্যাপারে তোমাদের মাবুদ আল্লাহ্‌র নিষেধ রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তোমরা যে জাতিদের অধিকারচ্যুত করবে তারা গণৎকার ও দৈবজ্ঞদের কথায় চলে কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের এভাবে চলার অনুমতি দেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যে ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য করছ তারা তাদের কথা শোনে যারা যাদুবিদ্যা চর্চা করে এবং ভবিষ্যৎ বলে| কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই জিনিসগুলো করতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি যে জাতিদেরকে তাড়িয়ে দেবে, তারা জাদু ও মন্ত্রব্যবহারীদের কথায় কান দেয়, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই তা করতে দেননি।