Deuteronomy 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা হোরেবে সমাজের দিনে তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের কাছে এই মুনাজাতই তো করেছিলে, যথা, আমি যেন আমার আল্লাহ্‌ মাবুদের কথা পুনর্বার শুনতে ও এই মহান আগুন আর দেখতে না পাই, পাছে আমার মৃত্যু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা হোরেবে যেদিন তোমরা সবাই সদাপ্রভুর সামনে সমবেত হয়েছিলে সেদিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তাই চেয়েছিলে যখন তোমরা বলেছিলে, “আমরা আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব শুনতে কিংবা এই মহান আগুন দেখতে চাই না, তাহলে আমরা মরে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা হোরেবে সমাজের দিবসে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই ত করিয়াছিলে, যথা, আমি যেন আপন ঈশ্বর সদাপ্রভুর রব পুনর্ব্বার শুনিতে ও এই মহাগ্নি আর দেখিতে না পাই, পাছে আমি মারা পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা হোরেবে সমাজের দিবসে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে এই প্রার্থনাই ত করিয়াছিলে, যথা, আমি যেন আপন ঈশ্বর সদাপ্রভুর রব পুনর্বার শুনিতে ও এই মহাগ্নি আর দেখিতে না পাই, পাছে আমি মারা পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হোরেব পাহাড়ের কাছে যেদিন তোমরা সবাই সদাপ্রভুর সামনে জড়ো হয়েছিলে সেই দিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তা-ই চেয়েছিলে। তোমরা বলেছিলে, ‘আর আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শুনতে কিম্বা এই মহান আগুন দেখতে চাই না; তা হলে আমরা মারা যাব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুর পাহাড়ের কাছে যেদিন তোমরা সবাই মাবুদের সামনে জমায়েত হয়েছিলে সেই দিন তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে তা-ই চেয়েছিলে। তোমরা বলেছিলে, ‘আর আমরা আমাদের মাবুদ আল্লাহ্‌র কথা শুনতে কিংবা এই মহান আগুন দেখতে চাই না; তা হলে আমরা মারা যাব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ হোরেব পর্বতে সমাবেশের দিন তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে এই বিনতি জানিয়েছিলে, ‘আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর আর শুনতে চাই না এবং এই ভীষণ অগ্নিশিখা আর দেখতে চাই না, তাহলে আমাদের মৃত্যু হবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ঈশ্বরের কাছে যা চেয়েছিলে সেই অনুযায়ী তিনি এই ভাববাদীকে তোমাদের কাছে পাঠাবেন| যখন তোমরা হোরেব পর্বতে সকলে একত্রিত হয়েছিলে, তখন তোমরা ঈশ্বরের রব শুনে এবং পর্বতমালার ওপরে সেই মহৎ‌‌ আগুন দেখে ভীত হয়েছিলে| সেজন্য তোমরা বলেছিলে, ‘আমাদের প্রভু ঈশ্বরের রব আমাদের পুনরায় আর শোনাবেন না! আমাদের আর সেই মহান আগুন দেখতে দেবেন না, দেখলে আমরা মারা যাব!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হোরেবে সমাজের দিনের তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই তো করেছিলে, যেমন, আমি যেন নিজের ঈশ্বর সদাপ্রভুর রব আবার শুনতে ও এই বিশাল আগুন আর দেখতে না পাই, পাছে আমি মারা পড়ি।