Deuteronomy 18:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার নামে তিনি আমার যেসব কালাম বলবেন, আমার সেই কথা যদি কেউ না শোনে, তবে আমি সেই লোককে দায়ী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ভাববাদী আমার নাম করে যে কথা বলবে কেউ আমার সেই কথা যদি না শোনে, তবে আমি নিজেই সেই লোককে প্রতিফল দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে, তাহার কাছে আমি পরিশোধ লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে, তাহার কাছে আমি প্রতিশোধ লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নবী আমার নাম করে যে কথা বলবে কেউ যদি আমার সেই কথা না শোনে, তবে আমি নিজেই সেই লোককে দায়ী করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নবী আমার নাম করে যে কথা বলবে কেউ যদি আমার সেই কথা না শোনে, তবে আমি নিজেই সেই লোককে দায়ী করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমার নামে সে আমার যে সব কথা ঘোষণা করবে তা যে অগ্রাহ্য করবে তাকে তার কৈফিয়ৎ দিতে হবে আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাববাদী আমার জন্যই বলবে এবং যখন সে কথা বলবে, যদি কোন ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার নামে তিনি আমার কথা বলবে এবং যদি কেউ না শোনে, তার কাছে আমি পরিশোধ নেব।