Deuteronomy 18:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের ভাইদের মধ্যে কোন অধিকার পাবে না; মাবুদই তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ইস্রায়েলী ভাইদের মধ্যে কোনও উত্তরাধিকার থাকবে না; সদাপ্রভুই তাদের উত্তরাধিকার, যেমন তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন ভ্রাতাদের মধ্যে কোন অধিকার পাইবে না; সদাপ্রভুই তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন ভ্রাতাদের মধ্যে কোন অধিকার পাইবে না; সদাপ্রভুই তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয় ভাইদের মধ্যে তাদের সম্পত্তি বলে কিছু থাকবে না। সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে সদাপ্রভুই হবেন তাদের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলীয় ভাইদের মধ্যে তাদের সম্পত্তি বলে কিছু থাকবে না। মাবুদের ওয়াদা অনুসারে মাবুদই হবেন তাদের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বজাতীয়দের মধ্যে তারা সম্পত্তির অধিকার পাবে না, প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর পৌরোহিত্যেই তাদের একমাত্র উত্তরাধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য পরিবারগোষ্ঠীর মতো লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা জমির কোনো অংশ পাবে না| প্রভু তাদের যেমন বলেছিলেন সেই অনুসারে লেবীয়দের অংশ হিসেবে প্রভু নিজেই আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিজের ভাইদের মধ্যে কোনো অধিকার পাবে না; সদাপ্রভুই তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছেন।