Deuteronomy 18:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি যে কালাম বলতে হুকুম করি নি, আমার নামে যে কোন নবী দুঃসাহসপূর্বক তা বলে, কিংবা অন্য দেবতাদের নামে যে কেউ কথা বলে, সেই নবীকে মরতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি আদেশ করিনি এমন কোনও কথা যদি কোনও ভাববাদী আমার নাম করে বলে কিংবা সে যদি অন্য দেবতার নামে কথা বলে, তবে তাকে মেরে ফেলতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি যে বাক্য বলিতে আজ্ঞা করি নাই, আমার নামে যে কোন ভাববাদী দুঃসাহসপূর্ব্বক তাহা বলে, কিম্বা অন্য দেবতাদের নামে যে কেহ কথা বলে, সেই ভাববাদীকে মরিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি যে বাক্য বলিতে আজ্ঞা করি নাই, আমার নামে যে কোন ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলে, কিম্বা অন্য দেবতাদের নামে যে কেহ কথা বলে, সেই ভাববাদীকে মরিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি আদেশ দিই নি এমন কোন কথা যদি কোন নবী আমার নাম করে বলতে সাহস করে কিম্বা সে যদি দেব-দেবতার নামে কথা বলে, তবে তাকে মেরে ফেলতে হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি হুকুম দিই নি এমন কোন কথা যদি কোন নবী আমার নাম করে বলতে সাহস করে কিংবা সে যদি দেব-দেবীর নামে কথা বলে, তবে তাকে হত্যা করতে হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যে কথা বলার নির্দেশ দিই নি, আমার নামে কোন নবী যদি স্পর্ধাভরে সেই কথা বলে, কিম্বা অন্য কোন দেবতার নাম করে কেউ যদি কথা বলে, তাহলে সেই প্রবক্তা নবীর অবশ্যই মৃত্যুদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু একজন ভাববাদী এমন কিছু বলতে পারে যা আমি তাকে বলার জন্য বলি নি| এবং সে লোকদের এও বলতে পারে যে সে আমার হয়েই তা বলছে| যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই ভাববাদীকে অবশ্যই হত্যা করা উচিৎ| এছাড়াও একজন ভাববাদী আসতে পারে যে অন্যান্য দেবতার হয়ে কথা বলে| সেই ভাববাদীকেও অবশ্যই হত্যা করা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি যে কথা বলতে আদেশ করিনি, আমার নামে যে কোনো ভাববাদী দুঃসাহসের সঙ্গে তা বলে, কিংবা অন্য দেবতাদের নামে যে কেউ কথা বলে, সেই ভাববাদী অবশ্যই মারা যাবে।