Deuteronomy 18:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে শোন, কোন নবী মাবুদের নামে কথা বললে যদি সেই কালাম পরে সিদ্ধ না হয় ও তার ফল উপস্থিত না হয়, তবে সেই কালাম মাবুদ বলেন নি; ঐ নবী দুঃসাহস করে তা বলেছে। তুমি তাকে ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও ভাববাদী যদি সদাপ্রভুর নাম করে কোনও কথা বলে আর তা যদি অসত্য হয় কিংবা না ঘটে, তবে বুঝতে হবে সেই কথা সদাপ্রভু বলেননি। সেই ভাববাদী নিজের ধারণার উপর ভিত্তি করে বলেছে, সুতরাং ভয় পেয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তবে শুন,] কোন ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয়, ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই; ঐ ভাববাদী দুঃসাহসপূর্ব্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তবে শুন,] কোন ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয়, ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই; ঐ ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন নবী যদি সদাপ্রভুর নাম করে কোন কথা বলে আর তা যদি অসত্য হয় কিম্বা না ঘটে, তবে বুঝতে হবে সেই কথা সদাপ্রভু বলেন নি। সেই নবী দুঃসাহস করে ঐ কথা বলেছে। তাকে তোমরা ভয় কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন নবী যদি মাবুদের নাম করে কোন কথা বলে আর তা যদি অসত্য হয় কিংবা না ঘটে, তবে বুঝতে হবে সেই কথা মাবুদ বলেন নি। সেই নবী দুঃসাহস করে ঐ কথা বলেছে। তাকে তোমরা ভয় কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও প্রবক্তা নবী প্রভু পরমেশ্বরের নামে কথা বললে তা যদি সফল না হয় ও সত্য প্রমাণিত না হয় তাহলেই বুঝবে যে সে কথা প্রভু পরমেশ্বরের বাক্য নয়। ঐ নবী স্পর্ধাভরেই এই কথা বলেছে, তাকে তোমরা গ্রাহ্য করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোনো ভাববাদী বলে যে সে প্রভুর জন্য বলছে, কিন্তু যা বলছে তা না ঘটে, তাহলেই তোমরা জানবে যে প্রভু সেটি বলেন নি| তোমরা বুঝতে পারবে যে, এই ভাববাদী তার নিজের ধারণার কথাই বলছে| তোমরা তাকে ভয় পেও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন একজন ভাববাদী সদাপ্রভুর নামে কথা বললে যদি সেই কথা পরে সম্পন্ন না হয় ও তার ফল উপস্থিত না হয়, তবে সেই কথা সদাপ্রভু বলেননি; ঐ ভাববাদী দুঃসাহসের সঙ্গে তা বলেছে এবং তুমি তাকে কখনো ভয় করবে না।”