Deuteronomy 18:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকদের থেকে ইমামদের প্রাপ্য বিষয়ের এই বিধি; যারা গরু কিংবা ভেড়া কোরবানী করে, তারা কোরবানীর কাঁধ, দুই চোয়াল ও পাকস্থলী ইমামকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা গরু বা মেষ উৎসর্গ করলে তার থেকে এগুলি হল যাজকদের প্রাপ্য: কাঁধ, পাকস্থলী এবং মাথা থেকে মাংস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রজাদের হইতে যাজকগণের প্রাপ্য বিষয়ের এই বিধি; যাহারা গোরু কিম্বা মেষ বলিদান করে, তাহারা বলির স্কন্ধ, দুই গাল ও পাকস্থলী যাজককে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রজাদের হইতে যাজকগণের প্রাপ্য বিষয়ের এই বিধি; যাহারা গরু কিম্বা মেষ বলিদান করে, তাহারা বলির স্কন্ধ, দুই গাল ও পাকস্থলী যাজককে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লোকেরা যে সব গরু-ছাগল-ভেড়া উৎসর্গ করবে সেগুলোর কাঁধ, চোয়ালের মাংস এবং পাকস্থলী তারা পুরোহিতকে দেবে; এগুলো হবে পুরোহিতের পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লোকেরা যে সব গরু-ছাগল-ভেড়া কোরবানী দেবে সেগুলোর কাঁধ, চোয়ালের গোশ্ত এবং পাকস্থলী তারা ইমামকে দেবে; এগুলো হবে ইমামের পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনসাধারণের কাছ থেক পুরোহিতদের প্রাপ্য সম্পর্কে বিধি এই: যারা গোবৎস বা মেষ বলিদান করবে তারা বলির পশুর কাঁধের অংশ, চোয়াল দুটি ও পাকস্থলী পুরোহিতকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা বলি হিসাবে গোরু অথবা মেষ হত্যা কর, তখন তোমরা যাজকদের এই অংশগুলো অবশ্যই দেবে; কাঁধ, দুই গাল এবং পাকস্থলী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকদের থেকে যাজকদের পাওনা বিষয়ের এই বিধি; যারা গরু কিংবা মেষ বলিদান করে, তারা বলির কাঁধ, দুই গাল ও ভিতরের অংশ যাজককে দেবে।