Deuteronomy 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের নামে পরিচর্যা করতে নিত্য দণ্ডায়মান হবার জন্য তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার সকল বংশের মধ্য থেকে তাকে ও তার সন্তানদেরকে মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের ও তাদের বংশধরদের মনোনীত করেছেন যেন তারা সবসময় সদাপ্রভুর নামে দাঁড়িয়ে তাঁর সেবা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর নামে পরিচর্য্যা করিতে নিত্য দণ্ডায়মান হইবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশের মধ্য হইতে তাহাকে ও তাহার সন্তানগণকে মনোনীত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর নামে পরিচর্যা করিতে নিত্য দণ্ডায়মান হইবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশের মধ্য হইতে তাহাকে ও তাহার সন্তানগণকে মনোনীত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে লেবীয়দের এবং তাদের বংশধরদের বেছে নিয়েছেন, যেন তারা সব সময় সদাপ্রভুর নামে সেবার কাজ করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে লেবীয়দের এবং তাদের বংশধরদের বেছে নিয়েছেন, যেন তারা সব সময় মাবুদের নামে এবাদত-কাজ করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সদা সর্বদা প্রভু পরমেশ্বরের উপাসনা ও পরিচর্যা করার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সকল গোষ্ঠীর মধ্য থেকে লেবি ও তার বংশধরদের মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের সমস্ত পরিবারগোষ্ঠীর কথা বিবেচনা করেছিলেন এবং চিরকাল যাজক হিসাবে তাঁর সেবা করার জন্য তিনি লেবি এবং তার উত্তরপুরুষদের মনোনীত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুর নামে সেবা করতে সব দিন দাঁড়ানোর জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব বংশের মধ্যে থেকে তাকে ও তাঁর সন্তানদের মনোনীত করেছেন।