Deuteronomy 18:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে উপস্থিত হলে তুমি সেখানকার জাতিদের জঘন্য কাজের মত কাজ করতে শেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন, সেখানে গিয়ে সেখানকার জাতিগুলির সব ঘৃণ্য কাজ তোমরা অনুকরণ করে শিখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতিগণের ঘৃণার্হ কার্য্যের ন্যায় কার্য্য করিতে শিখিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতিগণের ঘৃণার্হ কার্যের ন্যায় কার্য করিতে শিখিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে সেখানকার জাতিগুলো যে সব জঘন্য কাজ করে তোমরা তা করতে শিখবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে সেখানকার জাতিগুলো যে সব জঘন্য কাজ করে তোমরা তা করতে শিখবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দেবেন, সেখানে উপস্থিত হয়ে তোমরা সেখানকার অধিবাসী অন্যান্য জাতিসমূহের ঘৃণ্য আচরণ অনুকরণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা যখন আসবে, তখন সেখানে অন্যান্য জাতির লোকরা যে সকল সাংঘাতিক কাজ করে সেগুলো তোমরা শিখো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, যখন সেই দেশে আসবে তখন তুমি সেখানকার জাতিদের ঘৃণার্হ কাজের মতো কাজ করতে শিখো না।