Deuteronomy 19:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি কেউ তার প্রতিবেশীকে হিংসা করে তার জন্য ঘাঁটি বসায় ও তার প্রতিকূলে উঠে তাকে সাংঘাতিক আঘাত করে, আর তাতে তার মৃত্যু হয়, পরে ঐ ব্যক্তি যদি ঐ সমস্ত নগরের মধ্যে কোন একটি নগরে পালিয়ে যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি কেউ হিংসা করে প্রতিবেশীর উপর হামলা করে মেরে ফেলবার জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকে এবং তাকে আক্রমণ করে মেরে ফেলে আর তার কাছের আশ্রয়-নগরে পালিয়ে যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি কেহ আপন প্রতিবাসীকে দ্বেষ করিয়া তাহার জন্য ঘাঁটি বসায় ও তাহার প্রতিকূলে উঠিয়া তাহাকে সাংঘাতিক আঘাত করে, আর সে মরিয়া যায়, পরে ঐ ব্যক্তি যদি ঐ সকল নগরের মধ্যে কোন একটী নগরে পলায়ন করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি কেহ আপন প্রতিবাসীকে দ্বেষ করিয়া তাহার জন্য ঘাঁটি বসায় ও তাহার প্রতিকূলে উঠিয়া তাহাকে সাংঘাতিক আঘাত করে, আর সে মরিয়া যায়, পরে ঐ ব্যক্তি যদি ঐ সকল নগরের মধ্যে কোন একটি নগরে পলায়ন করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি কেউ হিংসা করে কাউকে মেরে ফেলবার জন্য ওৎ পেতে বসে থাকে এবং তাকে আক্রমণ করে মেরে ফেলে আর তার পরে তার কাছের আশ্রয়-শহরটিতে পালিয়ে যায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি কেউ হিংসা করে কাউকে হত্যা করবার জন্য ওৎ পেতে বসে থাকে এবং তাকে হামলা করে হত্যা করে আর তার পরে তার কাছের আশ্রয়-শহরটিতে পালিয়ে যায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর প্রতি শত্রুতাবশত: তাকে অতর্কিতে আক্রমণ করে সাংঘাতিক ভাবে আঘাত করে ও তার ফলে তার মৃত্যু হয় এবং তারপর যদি হত্যাকারী ঐ নগরগুলির কোনও একটিতে গিয়ে আশ্রয় নেয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু কেউ যদি অপর একজনকে ঘৃণা করে বলে লুকিয়ে তাকে হত্যা করার জন্য অপেক্ষা করে এবং সেই ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করার পর ঐ নিরাপত্তার শহরগুলোর যে কোনও একটিতে দৌড়ে পালিয়ে যায়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি কেউ নিজের প্রতিবেশীকে ঘৃণা করে তার জন্য ঘাঁটি বসায় ও তার বিরুদ্ধে উঠে তাকে সাংঘাতিক আঘাত করে, আর সে মরে যায়, পরে ওই লোক যদি ঐ সব শহরের মধ্যে কোনো একটি শহরে পালিয়ে যায়;