Deuteronomy 19:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চোখ তার প্রতি রহম না করুক, কিন্তু তুমি ইসরাইলের মধ্য থেকে নিরপরাধের রক্তপাতের দোষ দূর করবে; তাতে তোমার মঙ্গল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে কোনও দয়া দেখাবে না। তোমরা ইস্রায়েলীদের মধ্য থেকে নির্দোষ লোকের রক্তপাতের দোষ মুছে ফেলবে, তাতে তোমাদের মঙ্গল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চক্ষু তাহার প্রতি দয়া না করুন, কিন্তু তুমি ইস্রায়েলের মধ্য হইতে নিরপরাধের রক্তপাতের দোষ দূর করিবে; তাহাতে তোমার মঙ্গল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চক্ষু তাহার প্রতি দয়া না করুক, কিন্তু তুমি ইস্রায়েলের মধ্য হইতে নিরপরাধের রক্তপাতের দোষ দূর করিবে; তাহাতে তোমার মঙ্গল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে তোমরা কোন দয়া দেখাবে না। তোমরা ইস্রায়েলীয়দের মধ্য থেকে নির্দোষ লোকের রক্তপাতের দোষ মুছে ফেলবে। তাতে তোমাদের মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে তোমরা কোন দয়া দেখাবে না। তোমরা বনি-ইসরাইলদের মধ্য থেকে নির্দোষ লোকের রক্তপাতের দোষ মুছে ফেলবে। তাতে তোমাদের জন্য ভাল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সেই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করবে না বরং ইসরায়েলী সমাজ থেকে তোমরা নরহত্যা নির্মূল করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তার জন্য অবশ্যই দুঃখিত হবে না| সে একজন নিষ্পাপ ব্যক্তির হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল| তোমরা অবশ্যই নিরপরাধের রক্তপাতের এই দোষকে ইস্রায়েল থেকে দূর করবে| তাহলে সমস্ত কিছুই তোমাদের জন্য ভালো চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চোখ তার প্রতি দয়া না করুক, কিন্তু তুমি ইস্রায়েলের মধ্যে থেকে যারা অপরাধী না তাদের রক্তপাতের দোষ দূর করবে; তাতে তোমার ভালো হবে।