Deuteronomy 19:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সময়, যে দেশ তোমার আল্লাহ্‌ মাবুদ অধিকার হিসেবে তোমাকে দিচ্ছেন, তোমার সেই দেশের মধ্যে তুমি তোমার জন্য তিনটি নগর পৃথক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের অধিকার করবার জন্য দেবেন সেখান থেকে তিনটি নগর তোমরা আলাদা করে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে তুমি আপনার জন্য তিনটী নগর পৃথক্‌ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে তুমি আপনার জন্য তিনটি নগর পৃথক করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সম্পত্তি হিসাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গোটা দেশটা তোমরা তিন ভাগে ভাগ করে নেবে। তার মধ্য থেকে আশ্রয়-শহর হিসাবে তিনটা শহর তোমরা আলাদা করে নেবে এবং সেখানে যাবার পথও তৈরী করে নেবে। তাহলে কেউ যদি কারও হাতে মারা পড়ে তবে যে মেরেছে সে তার কাছের আশ্রয়-শহরে পালিয়ে যেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সম্পত্তি হিসাবে তোমাদের মাবুদ আল্লাহ্‌র দেওয়া গোটা দেশটা তোমরা তিন ভাগে ভাগ করে নেবে। তার মধ্য থেকে আশ্রয়-শহর হিসাবে তিনটা শহর তোমরা আলাদা করে নেবে এবং সেখানে যাবার পথও তৈরী করে নেবে। তাহলে কেউ যদি কারও হাতে মারা পড়ে তবে যে মেরেছে সে তার কাছের আশ্রয়-শহরে পালিয়ে যেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যে দেশ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দান করবেন সেই দেশের কেন্দ্রস্থলে তোমরা তিনটি নগর পৃথক করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভূমিকে অবশ্যই তিন ভাগে ভাগ করবে| এরপর প্রত্যেকটি অংশে একটি করে শহর পছন্দ কর এবং সেই শহরগুলোতে যাবার রাস্তা তৈরী কর| তাহলে কোন লোক যে অপর কোনও ব্যক্তিকে হত্যা করেছে, সে সেই শহরে নিরাপত্তার জন্য ছুটে যেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে তোমাকে দিচ্ছেন, তোমার সেই দেশের মাঝখানে তুমি নিজের জন্য তিনটি শহর নির্বাচন করবে।