Deuteronomy 19:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তার প্রতি কোন রহম করবে না; মনে রেখো, প্রাণের পরিশোধ প্রাণ, চোখের পরিশোধ চোখ, দাঁতের পরিশোধ দাঁত, হাতের পরিশোধ হাত, পায়ের পরিশোধ পা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও দয়া দেখাবে না: প্রাণের বদলে প্রাণ, চোখের পরিবর্তে চোখ, দাঁতের পরিবর্তে দাঁত, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চক্ষু দয়া না করুক; প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধ চক্ষু, দন্তের পরিশোধ দন্ত, হস্তের পরিশোধ হস্ত, পদের পরিশোধ পদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চক্ষু দয়া না করুক; প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধ চক্ষু, দন্তের পরিশোধ দন্ত, হস্তের পরিশোধ হস্ত, পদের পরিশোধ পদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তার প্রতি কোন দয়া দেখাবে না- প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত এবং পায়ের বদলে পা নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তার প্রতি কোন দয়া দেখাবে না- প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত এবং পায়ের বদলে পা নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ব্যাপারে তোমরা কোন দয়া প্রদর্শন করবে না—প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা—এই হবে নীতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি হবে| যে ব্যক্তি খারাপ কাজ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য দুঃখিত হয়ো না| যদি কোন ব্যক্তি কারও জীবন নেয়, তাহলে তাকে অবশ্যই নিজের জীবন দিয়ে শোধ করতে হবে| নিয়ম হল: একটি চোখের জন্য একটি চোখ, একটি দাঁতের জন্য একটি দাঁত, একটি হাতের জন্য একটি হাত, একটি পায়ের জন্য একটি পা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চোখ দয়া না করুক; প্রাণের বেতনের জন্যে প্রাণ, চোখের জন্যে চোখ, দাঁতের জন্যে দাঁত, হাতের জন্যে হাত, পায়ের জন্যে পা।