Deuteronomy 19:3 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দূরত্ব বিবেচনা করে তোমার আল্লাহ্ মাবুদ যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমি তিন ভাগ করবে; তাতে প্রত্যেক নরহন্তা সেই নগরে পালিয়ে যেতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেদের জন্য পথ প্রস্তুত করবে এবং সদাপ্রভু যে দেশের অধিকার দেবেন, তোমরা সেটি তিন ভাগ করবে, যেন যে ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে সে কোনও একটি নগরে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপনার জন্য পথ প্রস্তুত করিবে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমি তিন ভাগ করিবে; তাহাতে প্রত্যেক নরহন্তা সেই নগরে পলাইয়া যাইতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার জন্য পথ প্রস্তুত করিবে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমি তিন ভাগ করিবে; তাহাতে প্রত্যেক নরহন্তা সেই নগরে পলাইয়া যাইতে পারিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সেখানে রাস্তা তৈরী করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর উত্তরাধিকারস্বরূপ যে দেশ তোমাদের দিয়েছেন সেই দেশকে তিনটি অঞ্চলে ভাগ করবে, যেন নরহত্যাকারী কোন ব্যক্তি সেই নগরগুলিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি রাস্তা তৈরী করবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমির তিন রাস্তা তৈরী ভা করবে; তাতে প্রত্যেক হত্যাকারীরা সেই শহরে পালিয়ে যেতে পারবে।