Deuteronomy 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নরহন্তা সেই স্থানে পালিয়ে বাঁচতে পারে, তার বিবরণ এরকম; কেউ যদি আগে প্রতিবেশীকে হিংসা না করে অজ্ঞানতাবশত তাকে হত্যা করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে হত্যা করেছে সে সেখানে পালিয়ে বাঁচতে পারে, তার অনুশাসন এইরকম—কোনও হিংসা না করে যদি কেউ তার প্রতিবেশীকে অনিচ্ছাবশত হত্যা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে নরহন্তা সেই স্থানে পলাইয়া বাঁচিতে পারে, তাহার বিবরণ এই; কেহ যদি পূর্ব্বে প্রতিবাসীকে দ্বেষ না করিয়া অজ্ঞানতঃ তাহাকে বধ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে নরহন্তা সেই স্থানে পলাইয়া বাঁচিতে পারে, তাহার বিবরণ এই; কেহ যদি পূর্বে প্রতিবাসীকে দ্বেষ না করিয়া অজ্ঞানতঃ তাহাকে বধ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মনে কোন হিংসা না রেখে যদি কেউ হঠাৎ কাউকে মেরে ফেলে এবং নিজের প্রাণ বাঁচাবার জন্য তার কাছের আশ্রয়-শহরটিতে পালিয়ে যায় তবে তার সম্বন্ধে এই হল নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মনে কোন হিংসা না রেখে যদি কেউ হঠাৎ কাউকে হত্যা করে এবং নিজের প্রাণ বাঁচাবার জন্য তার কাছের আশ্রয়-শহরটিতে পালিয়ে যায় তবে তার সম্বন্ধে এই হল নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নবর্ণিত নরহত্যাকারীরা এই নগরগুলিতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারবে: যদি কেউ পূর্বের কোন শত্রুতাবশত: নয় কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার প্রতিবেশীকে আঘাত করে তার মৃত্যু ঘটায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করে ঐ তিনটি শহরের যে কোন একটিতে নিরাপত্তার জন্য ছুটে যায়, তার জন্য এটি হল নিয়ম: সে অবশ্যই এমন একজন ব্যক্তি হবে যে অপর ব্যক্তিকে দুর্ঘটনাবশতঃ হত্যা করেছে এবং হত ব্যক্তিকে ঘৃণা করত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই নিয়ম এক জনের জন্য যে হত্যাকারী সেই জায়গায় পালিয়ে বাঁচতে পারে; কেউ যদি আগে প্রতিবেশীকে ঘৃণা না করে ভুলবশত তাকে হত্যা করে;