Deuteronomy 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, কেউ তার প্রতিবেশীর সঙ্গে কাঠ কাটতে বনে গিয়ে গাছ কাটার জন্য কুড়াল তুললে যদি ফলক বাঁট থেকে খসে প্রতিবেশীর শরীরে এমন ভাবে লাগে যে, তাতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটির মধ্যে কোন একটি নগরে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন, একজন লোক অন্য একজনের সঙ্গে বনে কাঠ কাটতে গেল, আর সেখানে গাছ কাটতে গিয়ে কোপ দেবার সময় কুড়ুলের ফলাটি ফসকিয়ে গিয়ে অন্য লোকটিকে আঘাত করল এবং তাতে সে মারা গেল। সেই লোকটি কোনও একটি আশ্রয়-নগরে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যথা, কেহ আপন প্রতিবাসীর সহিত কাষ্ঠ কাটিতে বনে গিয়া গাছ কাটিবার জন্য কুড়ালি তুলিলে যদি ফলক বাঁট হইতে খসিয়া প্রতিবাসীর গায় এমন লাগে যে, তাহাতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটীর মধ্যে কোন একটী নগরে পলাইয়া বাঁচিতে পারিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, কেহ আপন প্রতিবাসীর সহিত কাষ্ঠ কাটিতে বনে গিয়া গাছ কাটিবার জন্য কুড়ালি তুলিলে যদি ফলক বাঁট হইতে খসিয়া প্রতিবাসীর শরীরে এমন ভাবে লাগে যে, তাহাতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটির মধ্যে কোন একটি নগরে পলাইয়া বাঁচিতে পারিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধরে নাও, একজন লোক অন্য আর একজনের সংগে বনে কাঠ কাটতে গেল। সেখানে গাছ কাটতে গিয়ে কুড়াল দিয়ে কোপ দেবার সময়ে কুড়ালের ফলাটা ফস্‌কিয়ে গিয়ে অন্য লোকটিকে আঘাত করল এবং তাতে সে মারা গেল। এই অবস্থায় ঐ লোকটি তার কাছের আশ্রয়-শহরটিতে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধরে নাও, একজন লোক অন্য আর একজনের সংগে বনে কাঠ কাটতে গেল। সেখানে গাছ কাটতে গিয়ে কুড়াল দিয়ে কোপ দেবার সময়ে কুড়ালের ফলাটা ফস্‌কিয়ে গিয়ে অন্য লোকটিকে আঘাত করল এবং তাতে সে মারা গেল। এই অবস্থায় ঐ লোকটি তার কাছের আশ্রয়-শহরটিতে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেমন, কেউ যদি তার প্রতিবেশীর সঙ্গে কাঠ কাটতে বনে যায় এবং সেখানে গাছ কাটার সময় যদি বাঁট থেকে কুড়ালের ফলা খসে গিয়ে প্রতিবেশীর গায়ে আঘাত লাগে এবং তার ফলেই তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি ঐ তিনটি নগরের কোনও একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি উদাহরণ দেওয়া হল: একজন ব্যক্তি কাঠ কাটার জন্য আরেকজন ব্যক্তির সঙ্গে জঙ্গলে যায়| লোকটি একটি গাছ কাটার জন্য তার কুঠারটিকে দোলায়, কিন্তু কুঠারের মাথাটি হাতলের থেকে আলাদা হয়ে অপর ব্যক্তিকে আঘাত করে এবং তাকে হত্যা করে| যে ব্যক্তি কুঠারটিকে দুলিয়েছিল সে তখন ঐ তিনটি শহরের যে কোন একটিতে ছুটে যেতে পারে এবং নিজেকে নিরাপদ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন কেউ যখন নিজের প্রতিবেশীর সঙ্গে কাঠ কাটতে বনে গিয়ে গাছ কাটবার জন্য কুড়াল তুললে যদি ফলক বাঁট থেকে খসে প্রতিবেশীর গায়ে এমন লাগে যে, তাতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটির মধ্যে কোনো এক শহরে পালিয়ে বাঁচতে পারবে;