Deuteronomy 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নগরটির দূরত্ব যদি বেশি হয় তবে রক্তের প্রতিশোধদাতা অন্তরে উত্তেজিত হয়ে নরঘাতকের পিছনে তাড়া করে তাকে ধরে সাংঘাতিক আঘাত করতে পারে। সে লোক তো প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে আগে ওকে হিংসা করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে রক্তের প্রতিশোধ যার নেওয়ার কথা সে রাগের বশে তাকে তাড়া করতে পারে আর আশ্রয়-নগর কাছে না হলে তাকে মেরে ফেলতে পারে, যদিও মনে হিংসা নিয়ে মেরে ফেলেনি বলে মৃত্যু তার প্রাপ্য শাস্তি নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে রক্তের প্রতিশোধদাতা অন্তরে উষ্ণ হওয়াতে নরহন্তার পশ্চাৎ ধাবমান্ হইয়া পথের দূরত্ব প্রযুক্ত তাহাকে ধরিয়া সাংঘাতিক আঘাত করে। সে লোক ত প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে পূর্ব্বে উহাকে দ্বেষ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে রক্তের প্রতিশোধদাতা অন্তরে ক্ষুব্ধ হওয়াতে নরহন্তার পশ্চাৎ ধাবমান হইয়া পথের দূরত্ব প্রযুক্ত তাহাকে ধরিয়া সাংঘাতিক আঘাত করে। সে লোক ত প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে পূর্বে উহাকে দ্বেষ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে রক্তের শোধ যার নেবার কথা সে রাগের বশে তাকে তাড়া করতে পারে আর আশ্রয়-শহর কাছে না হলে তাকে মেরে ফেলতে পারে, যদিও মনে হিংসা নিয়ে মেরে ফেলে নি বলে মৃত্যু তার পাওনা শাস্তি নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে রক্তের শোধ যার নেবার কথা সে রাগের বশে তাকে তাড়া করতে পারে আর আশ্রয়-শহর কাছে না হলে তাকে হত্যা করতে পারে, যদিও মনে হিংসা নিয়ে হত্যা করে নি বলে মৃত্যু তার পাওনা শাস্তি নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যথায় মৃত ব্যক্তির নিকট আত্মীয়, যার উপরে তার রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করার দায়িত্ব রয়েছে সে ক্রোধোন্মক্ত হয়ে হত্যাকারীর পিছনে তাড়া করবে এবং পথের দূরত্ব বেশী হওয়ার জন্য হয়তো তাকে ধরে ফেলে তার প্রাণ হরণ করবে। কিন্তু সেই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয় কারণ মৃত ব্যক্তির সঙ্গে তার পূর্বের কোন শত্রুতা ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি শহরটি খুব দূরে হয় তাহলে নিহত ব্যক্তির কোন নিকট আত্মীয় তাকে তাড়া করে শহরে পৌঁছানোর আগেই ধরে ফেলতে পারে| সেই নিকট আত্মীয় খুব ক্রুদ্ধ হতে পারে এবং সেই ব্যক্তিকে হত্যা করতে পারে| অথচ সেই ব্যক্তি হত্যার যোগ্য ছিল না| কারণ যে ব্যক্তিকে সে হত্যা করেছে তাকে সে ঘৃণা করত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাছে রক্তের প্রতিশোধদাতা রেগে গিয়ে হত্যাকারীর পিছনে তাড়া করে পথের দূরত্বের জন্য তাকে ধরে মেরে ফেলে। সে লোক তো প্রাণদণ্ডের যোগ্য না কারণ সে আগে ওকে ঘৃণা করে নি।