Deuteronomy 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আজ তোমাকে যেসব হুকুম দিচ্ছি, তুমি তা পালন করে তোমার আল্লাহ্ মাবুদকে মহব্বত করলে ও সারা জীবন তাঁর পথে চললে যদি তোমার আল্লাহ্ মাবুদ তোমার পূর্বপুরুষদের কাছে কৃত তাঁর কসম অনুসারে তোমার সীমা বৃদ্ধি করেন ও তোমার পূর্বপুরুষদের কাছে ওয়াদা করা সমস্ত দেশ তোমাকে দেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের এলাকা বৃদ্ধি করেন, যেমন তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করে শপথ করেছিলেন, এবং তাদের কাছে প্রতিজ্ঞা অনুসারে তোমাদের সম্পূর্ণ দেশটিই দেবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অদ্য তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি, তুমি তাহা পালন করিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিলে ও যাবজ্জীবন
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অদ্য তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি, তুমি তাহা পালন করিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিলে ও যাবজ্জীবন তাঁহার পথে চলিলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবার এবং সব সময় তাঁর পথে চলবার এই যে সব আদেশ আমি আজ তোমাদের দিচ্ছি তা যদি তোমরা যত্নের সংগে পালন কর তবে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করা প্রতিজ্ঞা অনুসারে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবেন এবং গোটা দেশটা তোমাদের দেবেন। তখন তোমরা নিজেদের জন্য আশ্রয়-শহর হিসাবে আরও তিনটা শহর আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করবার এবং সব সময় তাঁর পথে চলবার এই যে সব হুকুম আমি আজ তোমাদের দিচ্ছি তা যদি তোমরা যত্নের সংগে পালন কর তবে তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খাওয়া ওয়াদা অনুসারে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবেন এবং গোটা দেশটা তোমাদের দেবেন। তখন তোমরা নিজেদের জন্য আশ্রয়-শহর হিসাবে আরও তিনটা শহর আলাদা করে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম, তোমরা যদি তা পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস ও আজীবন তাঁর পথে চল এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তোমাদের দেশকে বৃহত্তর করবেন| তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, সেই সমস্ত দেশই তিনি তোমাদের দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি আজ তোমাকে যে সব আদেশ দিচ্ছি, তুমি তা পালন করে নিজের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসলে ও সারা জীবন