Deuteronomy 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(আগে ঐ স্থানে এমীয়েরা বাস করতো, তারা অনাকীয়দের মত শক্তিশালী, বহু সংখ্যক ও দীর্ঘকায় জাতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(এমীয়েরা—আগে সেখানে থাকত তারা শক্তিশালী ও অসংখ্য ছিল, এবং অনাকীয়দের মতো লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(পূর্ব্বে ঐ স্থানে এমীয়েরা বাস করিত, তাহারা অনাকীয়দের ন্যায় মহৎ, বহুসংখ্যক ও দীর্ঘকায় জাতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
(পূর্বে ঐ স্থানে এমীয়েরা বাস করিত, তাহারা অনাকীয়দের ন্যায় শক্তিশালী, বহু সংখ্যক ও দীর্ঘকায় জাতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগে এমীয়েরা ঐ এলাকায় বাস করত। এমীয় জাতির লোকেরা ছিল শক্তিশালী, সংখ্যায় অনেক এবং অনাকীয়দের মত লম্বা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
(আগে এমীয়রা ঐ এলাকায় বাস করত। এমীয় জাতির লোকেরা ছিল শক্তিশালী, সংখ্যায় অনেক এবং অনাকীয়দের মত লম্বা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(পূর্বকালে এমীয়েরা এখানে বাস করত, অনাকী দৈত্যদের মত তারাও ছিল দীর্ঘকায়, বিপুল সংখ্যক বিরাট এক জাতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(অতীতে, আর্-এ এমীয় লোকরা বাস করতো| তারা খুব শক্তিশালী ছিল এবং সেখানে তাদের সংখ্যাও ছিল প্রচুর| অনাকীয় লোকদের মতো তারা উচ্চতায় ছিল বেশ লম্বা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
(আগে ঐ জায়গায় এমীয়েরা বাস করত, তারা অনাকীয়দের মত মহৎ, অসংখ্য ও দীর্ঘকায় জাতি।