Deuteronomy 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমরা সেরদ নদী পার হলাম। কাদেশ বর্ণেয় থেকে সেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের যাত্রাকাল আটত্রিশ বছর ব্যাপী ছিল; সেই সময়ের মধ্যে শিবিরের মধ্য থেকে তৎকালীন যোদ্ধারা সকলে উচ্ছিন্ন হল, যেমন মাবুদ তাদের সম্বন্ধে শপথ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাদেশ-বর্ণেয় ছেড়ে সেরদ উপত্যকা পার হয়ে আসতে আমাদের আটত্রিশ বছর কেটে গিয়েছিল। তার মধ্যে, তাঁবুতে যেসব সৈন্য ছিল তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল, যেমন সদাপ্রভু তাদের কাছে শপথ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমরা সেরদ নদী পার হইলাম। কাদেশ-বর্ণেয় অবধি সেরদ নদী পার হওয়া পর্য্যন্ত আমাদের যাত্রাকাল আটত্রিশ বৎসর ব্যাপী; সেই সময়ের মধ্যে শিবিরের মধ্য হইতে তৎকালীন যোদ্ধৃগণ সকলে উচ্ছিন্ন হইল, যেমন সদাপ্রভু তাহাদের সম্বন্ধে শপথ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমরা সেরদ নদী পার হইলাম। কাদেশ-বর্ণেয় অবধি সেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের যাত্রাকাল আটত্রিশ বৎসর ব্যাপী ছিল; সেই সময়ের মধ্যে শিবিরের মধ্য হইতে তৎকালীন যোদ্ধাগণ সকলে উচ্ছিন্ন হইল, যেমন সদাপ্রভু তাহাদের সম্বন্ধে শপথ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাদেশ-বর্ণেয় ছেড়ে সেরদ উপত্যকা পার হয়ে আসতে আমাদের আটত্রিশ বছর কেটে গিয়েছিল। কাদেশ-বর্ণেয় ছেড়ে আসবার আগে ছাউনিতে যে সব সৈন্য ছিল তারা সবাই এই আটত্রিশ বছরের মধ্যে সদাপ্রভুর শপথ করে বলা কথা অনুসারে মারা গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাদেশ-বর্ণেয় ছেড়ে সেরদ উপত্যকা পার হয়ে আসতে আমাদের আটত্রিশ বছর কেটে গিয়েছিল। কাদেশ-বর্ণেয় ছেড়ে আসবার আগে ছাউনিতে যে সব সৈন্য ছিল তারা সবাই এই আটত্রিশ বছরের মধ্যে মাবুদের কসম খেয়ে বলা কথা অনুসারে মারা গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাদেশ-বার্ণিয়া ছেড়ে চলে আসার পর থেকে সেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের আটত্রিশ বছর কেটে গেল। এই সময়ের মধ্যে ইসরায়েলীদের শিবির থেকে সেই প্রজন্মের যুদ্ধ করতে সক্ষম সমস্ত লোক নিঃশেষ হয়ে গেল, প্রভু পরমেশ্বর তাদের সম্পর্কে যেমন শপথ করেছিলেন তেমনই ঘটল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাদেশ বর্ণেয় ত্যাগের পর থেকে সেরদ উপত্যকা অতিক্রম করা পর্যন্ত মাঝখানে 38 বছরের ব্যবধান ছিল| এই সময়ের মধ্যে আমাদের শিবিরের সব পুরুষ যোদ্ধারাই মারা গিয়েছিল| প্রভু তেমনই শপথ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাদেশ বর্ণেয় থেকে সেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের যাওয়ার দিন আটত্রিশ বছর লেগেছিল; সেই দিনের মধ্যে বংশের মধ্য থেকে তখনকার যোদ্ধারা সবাই ধ্বংস হল, যেমন সদাপ্রভু তাদের বিষয়ে শপথ করেছিলেন।