Deuteronomy 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তুমি অম্মোনীয়দের সম্মুখে উপস্থিত হও, তখন তাদেরকে কষ্ট দিও না, তাদের সঙ্গে বিরোধ করো না; কারণ আমি তোমাকে অধিকার হিসেবে অম্মোনীয়দের দেশের অংশ দেব না, কেননা আমি লূতের সন্তানদেরকে তা অধিকার করতে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন অম্মোনীয়দের মধ্যে আসবে, তোমরা তাদের বিরক্ত কোরো না কিংবা তাদের যুদ্ধের উসকানি দিয়ো না, কারণ মোয়াবীয়দের দেশের কোনও অংশই তোমাদের দেব না। লোটের বংশধরদের আমি সেটি সম্পত্তি হিসেবে দিয়ে রেখেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তুমি অম্মোন-সন্তানগণের সম্মুখে উপস্থিত হও, তখন তাহাদিগকে ক্লেশ দিও না, তাহাদের সহিত বিরোধ করিও না; কারণ আমি তোমাকে অধিকারার্থে অম্মোন-সন্তানদের দেশের অংশ দিব না, কেননা আমি লোটের সন্তানগণকে তাহা অধিকার করিতে দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তুমি অম্মোন-সন্তানগণের সম্মুখে উপস্থিত হও, তখন তাহাদিগকে ক্লেশ দিও না, তাহাদের সহিত বিরোধ করিও না; কারণ আমি তোমাকে অধিকারার্থে অম্মোন সন্তানদের দেশের অংশ দিব না, কেননা আমি লোটের সন্তানগণকে তাহা অধিকার করিতে দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা যখন অম্মোনীয়দের কাছে গিয়ে পৌঁছাবে তখন তাদের বিরক্ত করবে না বা যুদ্ধের উস্‌কানি দেবে না, কারণ অম্মোনীয়দের দেশের কোন অংশই আমি তোমাদের দেব না। লোটের বংশধরদের আমি সেটা সম্পত্তি হিসাবে দিয়ে রেখেছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা যখন অম্মোনীয়দের কাছে গিয়ে পৌঁছাবে তখন তাদের বিরক্ত করবে না বা যুদ্ধের উসকানি দেবে না, কারণ অম্মোনীয়দের দেশের কোন অংশই আমি তোমাদের দেব না। লুতের বংশধরদের আমি সেটা সম্পত্তি হিসাবে দিয়ে দিয়েছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আম্মোনীদের সীমানায় প্রবেশ করলে তাদের উপর কোন অত্যাচার করো না, তাদের সঙ্গে বিবাদও করো না। আম্মোনীদের দেশে আমি তোমাদের কোন স্বত্বাধিকার দেব না, কারণ লোটের বংশধরদের আমি সেই দেশের উত্তরাধিকার দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অম্মোনীয়দের কাছে উপস্থিত হয়ে তাদের বিরক্ত করবে না| তাদের সঙ্গে যুদ্ধ করো না, কারণ আমি তাদের দেশ তোমাদের দান করবো না| কারণ তারা লোটের উত্তরপুরুষ এবং আমিই তাদের ঐ দেশ দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি অম্মোনের লোকদের সামনে আসো, তখন তাদেরকে কষ্ট দিও না, তাদের সঙ্গে লড়াই কর না; কারণ আমি তোমাকে অধিকার করার জন্য অম্মোনের লোকদের দেশের অংশ দেব না, কারণ আমি লোটের বংশধরদেরকে তা অধিকার করতে দিয়েছি।”