Deuteronomy 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অব্বীয়রা, যারা গাজা পর্যন্ত সমস্ত গ্রামে বাস করতো, তাদেরকে ক্রীট থেকে আগত ক্রীটীয়রা বিনষ্ট করে তাদের স্থানে বাস করলো।)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অব্বীয়েরা যারা গাজা পর্যন্ত সমস্ত গ্রামে বসবাস করত, তাদের কপ্তোর থেকে আসা কপ্তোরীয়েরা ধ্বংস করে তাদের জায়গায় বসবাস করছিল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্বীয়গণ, যাহারা ঘসা পর্য্যন্ত গ্রামসমূহে বাস করিত, তাহাদিগকে কপ্তোর হইতে আগত কপ্তোরীয়েরা বিনষ্ট করিয়া তাহাদের স্থানে বাস করিল।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্বীয়গণ, যাহারা ঘসা পর্যন্ত গ্রামসমূহে বাস করিত, তাহাদিগকে কপ্তোর হইতে আগত কপ্তোরীয়েরা বিনষ্ট করিয়া তাহাদের স্থানে বাস করিল।)
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রীট থেকে ক্রীটীয়েরা এসে অব্বীয়দের ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় বাস করছিল। অব্বীয়েরা তখন গাজা পর্যন্ত সমস্ত গ্রামে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্রীট থেকে ক্রীটীয়রা এসে অব্বীয়দের ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় বাস করছিল। অব্বীয়রা তখন গাজা পর্যন্ত সমস্ত গ্রামে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর গাজা পর্যন্ত বিভিন্ন জনপদে অব্বীয় জাতির যে লোকেরা বাস করত কাপ্তোর থেকে আগত কাণ্ডোরীরা তাদের উচ্ছেদ করে সেখানে বসতি স্থাপন করল।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কপ্তোরীয়ের কিছু সংখ্যক লোকের জন্যও ঈশ্বর এই একই কাজ করেছিলেন| ঘসার চতুর্দিকের শহরে অব্বীয় লোকরা বাস করত| কিন্তু কিছু সংখ্যক লোক কপ্তোরীয় থেকে এসে অব্বীয়দের ধ্বংস করেছিল| ক্রিট্ থেক আগত ঐ সকল লোকরা সেই দেশ অধিগ্রহণ করে সেখানেই বাস করল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্বীয়রা, যারা ঘসা পর্যন্ত গ্রামগুলোতে বাস করত, তাদেরকে কপ্তোর থেকে আসা কপ্তোরীয়েরা ধ্বংস করে তাদের জায়গায় বাস করল।