Deuteronomy 2:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা উঠ, যাত্রা কর, অর্ণোন উপত্যকা পার হও; দেখ, আমি হিষ্বোনের বাদশাহ্ আমোরীয় সীহোনকে ও তার দেশ তোমার তুলে দিলাম; তুমি তা অধিকার করতে আরম্ভ কর ও যুদ্ধ দ্বারা তার সঙ্গে বিরোধ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা বের হয়ে পড়ো এবং অর্ণোন উপত্যকা পার হও, আমি হিষ্বোনের রাজা ইমোরীয় সীহোনকে ও তার দেশ তোমাদের হাতে দিয়ে দিয়েছি। তোমরা দেশটি দখল করতে শুরু করে তাকে যুদ্ধে নামতে বাধ্য করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উঠ, যাত্রা কর, অর্ণোন উপত্যকা পার হও; দেখ, আমি হিষ্বোনের রাজা ইমোরীয় সীহোনকে ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি উহা অধিকার করিতে আরম্ভ কর, ও যুদ্ধ দ্বারা তাহার সহিত বিরোধ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উঠ, যাত্রা কর, অর্ণোন উপত্যকা পার হও; দেখ, আমি হিষ্বোনের রাজা ইমোরীয় সীহোনকে ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি ইহা অধিকার করিতে আরম্ভ কর ও যুদ্ধ দ্বারা তাহার সহিত বিরোধ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর সদাপ্রভু বলেছিলেন, ‘তোমরা বের হয়ে পড় এবং অর্ণোন নদী পার হয়ে যাও। দেখ, আমি হিষ্বোনের ইমোরীয় রাজা সীহোন ও তার দেশ তোমাদের হাতে দিয়ে দিয়েছি। তোমরা তার দেশটা দখল করতে শুরু করে তাকে যুদ্ধে নামতে বাধ্য কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর মাবুদ বলেছিলেন, ‘তোমরা বের হয়ে পড় এবং অর্ণোন নদী পার হয়ে যাও। দেখ, আমি হিষ্বোনের আমোরীয় বাদশাহ্ সীহোন ও তার দেশ তোমাদের হাতে দিয়ে দিয়েছি। তোমরা তার দেশটা দখল করতে শুরু করে তাকে যুদ্ধে নামতে বাধ্য কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এখন যাত্রার জন্য তৈরী হও, এবং আর্ণোন নদী পার হও। দেখ, আমি হিষ্বোনের রাজা ইমোরী সিহোনকে তার রাজ্যসমেত তোমাদের হাতে সমর্পণ করলাম। তোমরা তার দেশ অধিকার করতে আরম্ভ কর এবং তাকে যুদ্ধে প্ররোচিত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু আমাকে বলেছিলেন, ‘অর্ণোন উপত্যকা অতিক্রম করে যাওয়ার জন্য তৈরী হও| হিষ্বোনে ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করতে আমি তোমাদের সাহায্য করবো| তার দেশ অধিগ্রহণ করতে আমি তোমাদের সাহায্য করবো| সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও এবং তার দেশ অধিগ্রহণ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা ওঠ, যাও, অর্ণোন উপত্যকা পার হও; দেখ, আমি হিষবোনের রাজা ইমোরীয় সীহোনকে ও তার দেশ তোমার হাতে দিলাম; তুমি ওটা অধিকার করতে শুরু কর ও যুদ্ধে তার সঙ্গে লড়াই কর।