Deuteronomy 2:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ থেকে আমি সমস্ত আসমানের নিচে অবস্থিত সমস্ত জাতির উপরে তোমার সম্বন্ধে আশঙ্কা ও ভীতি উৎপাদন করতে আরম্ভ করবো; তারা তোমার সংবাদ পাবে ও তোমার ভয়ে কাঁপতে থাকবে ও ব্যথিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ থেকে আমি পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তোমাদের সম্বন্ধে একটি ভয়ের ভাব ও কাঁপুনি ধরাতে শুরু করব। তারা তোমাদের কথা শুনলে কাঁপতে থাকবে এবং তোমাদের দরুন তাদের মনে ভীষণ দুশ্চিন্তা জাগবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্যাবধি আমি সমস্ত আকাশমণ্ডলের নীচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব; তাহারা তোমার সমাচার পাইবে, ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্যাবধি আমি সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব; তাহারা তোমার সমাচার পাইবে, ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ থেকে আমি পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরাতে শুরু করব। তারা তোমাদের কথা শুনলে কাঁপতে থাকবে এবং তোমাদের দরুন তাদের মনে ভীষণ দুশ্চিন্তা জাগবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ থেকে আমি দুনিয়ার সমস্ত জাতির মধ্যে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরাতে শুরু করব। তারা তোমাদের কথা শুনলে কাঁপতে থাকবে এবং তোমাদের দরুন তাদের মনে ভীষণ দুশ্চিন্তা জাগবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ থেকে আমি আকাশের নীচে সমস্ত জাতির মধ্যে তোমাদের সম্পর্কে সন্ত্রাস ও ভীতির সঞ্চার করব। তারা তোমাদের বিবরণ শুনে কম্পমান ও বিচলিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ আমি সমস্ত জায়গার সকল লোকের মধ্যে তোমাদের সম্পর্কে ভীতির সঞ্চার করবো| তারা তোমাদের খবর জেনে ভয়ে আতঙ্কিত এবং কম্পিত হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ থেকে আমি সমস্ত আকাশমণ্ডলের নীচে অবস্থিত মানুষের উপরে তোমার প্রতি আশঙ্কা ও ভয় স্থাপন করতে শুরু করব; তারা তোমার বিষয়ে শুনে ও তোমার ভয়ে কাঁপবে ও ব্যথা পাবে।”