Deuteronomy 2:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দাও, আমি পথ ধরেই যাব, ডানে বা বামে ফিরব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনাদের দেশের মধ্যে দিয়ে আমাদের যেতে দিন। আমরা প্রধান রাস্তাতেই থাকব; আমরা ডানদিকে কিংবা বাদিকে যাব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দেও, আমি পথ ধরিয়াই যাইব, দক্ষিণে কি বামে ফিরিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দেও, আমি পথ ধরিয়াই যাইব, দক্ষিণে কি বামে ফিরিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা ডানে-বাঁয়ে না গিয়ে সদর রাস্তা ধরেই চলে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা ডানে-বাঁয়ে না গিয়ে সদর রাস্তা ধরেই চলে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি আপনার রাজ্যের মধ্য দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিন। আমরা সোজা রাজপথ ধরে চলব, দক্ষিণে বা বামে কোন দিকে যাব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন| আমরা রাস্তাতেই থাকবো| আমরা রাস্তার ডানদিক অথবা বামদিক কোনো দিকেই ঘুরব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি নিজের দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দাও, আমি রাজপথ ধরেই যাব, ডান দিকে কি বাম দিকে ফিরব না।