Deuteronomy 2:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের আল্লাহ্ মাবুদ আমাদেরকে যে দেশ দিচ্ছেন, আমরা জর্ডান পার হয়ে যতক্ষণ সেই দেশে উপস্থিত না হই, ততক্ষণ তুমি টাকা নিয়ে আমাদের ভোজনের জন্য খাদ্য দেবে ও টাকা নিয়ে পান করার জন্য পানি দেবে; আমরা কেবল পায়ে হেঁটে পার হয়ে যাব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনাদের খাবার ও জল রুপোর মূল্য দিয়ে আমাদের কাছে বিক্রি করুন। আমাদের কেবল পায়ে হেঁটে পার হতে দিন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, আমরা যর্দ্দন পার হইয়া যাবৎ সেই দেশে উপস্থিত না হই, তাবৎ তুমি টাকা লইয়া আমাকে ভোজনার্থ খাদ্য দিবে, ও টাকা লইয়া পানার্থক জল দিবে; আমি কেবল পদব্রজে পার হইয়া যাইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, আমরা যর্দন পার হইয়া যাবৎ সেই দেশে উপস্থিত না হই, তাবৎ তুমি টাকা লইয়া আমাদের ভোজনার্থ খাদ্য দিবে ও টাকা লইয়া পানার্থক জল দিবে; আমি কেবল পদব্রজে পার হইয়া যাইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি টাকা নিয়ে আমাদের খাবার ও জল দিন। আমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ আমাদের দিতে যাচ্ছেন যর্দন নদী পার হয়ে সেখানে না পৌঁছানো পর্যন্ত আপনি কেবল আমাদের পায়ে হেঁটে আপনার দেশটা পার হয়ে যেতে দিন। সেয়ীরের বাসিন্দা এষৌর বংশধরেরা এবং আর্ শহরের বাসিন্দা মোয়াবীয়েরাও আমাদের পার হয়ে যেতে দিয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি টাকা নিয়ে আমাদের খাবার ও পানি দিন। আমাদের মাবুদ আল্লাহ্ যে দেশ আমাদের দিতে যাচ্ছেন জর্ডান নদী পার হয়ে সেখানে না পৌঁছানো পর্যন্ত আপনি কেবল আমাদের পায়ে হেঁটে আপনার দেশটা পার হয়ে যেতে দিন। সেয়ীরের বাসিন্দা ইসের বংশধরেরা এবং আর্ শহরের বাসিন্দা মোয়াবীয়রাও আমাদের পার হয়ে যেতে দিয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দিয়েছেন, জর্ডন পার হয়ে যতদিন আমরা সেই দেশে প্রবেশ না করি ততদিন আপনি অর্থের বিনিময়ে আমাদের খাদ্যশস্য ও পানীয় জল দিন। আমাদের শুধু পায়ে হেঁটে পার হয়ে যাবার অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আপনাদের কাছ থেকে খাবার ও জল রূপো দিয়ে কিনে খাব| আমরা শুধুমাত্র আপনার দেশের মধ্য দিয়ে পদব্রজে ভ্রমণ করতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি টাকার বিনিময়ে আমার কাছে খাবার বিক্রি করবে, যাতে আমি খেতে পারি; টাকার বিনিময়ে আমাকে জল দেবে, যেন আমি পান করতে পারি; শুধুমাত্র আমাকে পায়ে হেঁটে পার হতে দাও;