Deuteronomy 2:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোন তাঁর কাছ দিয়ে যাবার অনুমতি আমাদেরকে দেন নি, কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ তাঁর মন কঠিন করলেন, অন্তর শক্ত করলেন, যেন তোমার হাতে তাঁকে তুলে দেন, যেমন আজ পর্যন্ত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্‌বোনের রাজা সীহোন কিন্তু আমাদের যেতে দিতে রাজি হলেন না। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর মন কঠিন ও তাঁর হৃদয় শক্ত করেছিলেন যেন তোমাদের হাতে তাঁকে সমর্পণ করেন, যেমন তিনি এখন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁহার নিকট দিয়া যাইবার অনুমতি আমাদিগকে দেন নাই, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁহার মন কঠিন করিলেন ও তাঁহার হৃদয় শক্ত করিলেন, যেন তোমার হস্তে তাঁহাকে সমর্পণ করেন, যেমন অদ্য পর্য্যন্ত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁহার নিকট দিয়া যাইবার অনুমতি আমাদিগকে দেন নাই, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁহার মন কঠিন করিলেন ও তাঁহার হৃদয় শক্ত করিলেন, যেন তোমার হস্তে তাঁহাকে সমর্পণ করেন, যেমন অদ্য পর্যন্ত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাতে রাজী হলেন না। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর মন কঠিন করেছিলেন ও অন্তর একগুঁয়েমিতে ভরে দিয়েছিলেন যাতে তিনি তোমাদের হাতে পড়েন, আর এখন তা-ই ঘটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোন তাতে রাজী হলেন না। তোমাদের মাবুদ আল্লাহ্‌ তাঁর মন কঠিন করেছিলেন ও অন্তর একগুঁয়েমিতে ভরে দিয়েছিলেন যাতে তিনি তোমাদের হাতে পড়েন, আর এখন তা-ই ঘটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হিষবোণের রাজা তাঁর রাজ্যের মধ্য দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিলেন না। কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ইচ্ছায় তাঁর বুদ্ধিভ্রংশ ঘটলো এবং তিনি উদ্ধত ও জেদী হয়ে উঠলেন যাতে, আজকের মতই তিনি তোমাদের অধীনে সমর্পিত হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সীহোন, হিষ্বোনের রাজা, আমাদের তাঁর দেশের মধ্য দিয়ে যেতে দেননি| কারণ প্রভু তোমাদের ঈশ্বর তাঁর মন কঠিন ও একগুঁয়ে করলেন যেন তিনি তাঁকে তোমাদের হাতে সমর্পণ করেন, যেমন তিনি আজ পর্যন্ত রয়েছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁর কাছ দিয়ে আমাদের যেতে দেননি, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁর মন কঠিন করলেন ও তাঁর হৃদয় শক্ত করলেন, যেন তোমার হাতে তাঁকে পরাজিত করেন, যেটি তিনি আজ করেছেন।