Deuteronomy 2:33 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের আল্লাহ্‌ মাবুদ আমাদের হাতে তাঁকে তুলে দিলেন; আমরা তাঁকে, তাঁর পুত্রদের ও সমস্ত লোককে আঘাত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁকে আমাদের হাতে সমর্পণ করলেন এবং আমরা তাঁকে, তাঁর ছেলেদের এবং তাঁর সমগ্র সৈন্যবাহিনীকে আঘাত করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে তাঁহাকে সমর্পণ করিলেন; আমরা তাঁহাকে, তাঁহার পুত্রগণকে ও সমস্ত প্রজাকে আঘাত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে তাঁহাকে সমর্পণ করিলেন; আমরা তাঁহাকে, তাঁহার পুত্রগণকে ও সমস্ত প্রজাকে আঘাত করিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর প্রভু পরমেশ্বর তাঁকে আমাদের হাতে সমর্পণ করলেন। আমরা তাঁকে, তাঁর পুত্রদের ও তাঁর লোকজন সকলকে হত্যা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, আমাদের ঈশ্বর সীহোনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন| আমরা রাজা সীহোন, তার পুত্রদের এবং তার সমস্ত লোকদের পরাজিত করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সামনে তাঁকে দিলেন এবং আমরা তাকে পরাজিত করলাম, আমরা তাঁকে, তাঁর ছেলেদেরকে ও তাঁর লোকদেরকে আঘাত করে মেরে ফেললাম।