Deuteronomy 2:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ে তাঁর সমস্ত নগর হস্তগত করলাম এবং স্ত্রীলোক ও বালক বালিকাসুদ্ধ সমস্ত বসতি-নগর নিঃশেষে বিনষ্ট করলাম; কাউকেও অবশিষ্ট রাখলাম না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় আমরা তাদের সমস্ত নগর অধিকার করে সম্পূর্ণরূপে ধ্বংস করলাম—পুরুষ, মহিলা ও শিশুদের। আমরা কাউকে জীবিত রাখিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সময়ে তাঁহার সমস্ত নগর হস্তগত করিলাম, এবং স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ সমস্ত বসতি-নগর নিঃশেষে বিনষ্ট করিলাম; কাহাকেও অবশিষ্ট রাখিলাম না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সময়ে তাঁহার সমস্ত নগর হস্তগত করিলাম, এবং স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ সমস্ত বসতি-নগর নিঃশেষে বিনষ্ট করিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে আমরা তাঁর সমস্ত গ্রাম ও শহর দখল করে নিলাম এবং তাদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়েদের একেবারে ধ্বংস করে ফেললাম; তাদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে আমরা তাঁর সমস্ত গ্রাম ও শহর দখল করে নিলাম এবং তাদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়েদের একেবারে ধ্বংস করে ফেললাম; তাদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় আমরা তাঁর সমস্ত নগর অধিকার করলাম এবং নারী পুরুষ ও শিশু নির্বিশেষে নগরের সকলকে হত্যা করলাম। কাউকে অবশিষ্ট রাখলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় রাজা সীহোনের সব শহরগুলোই আমরা অধিকার করেছিলাম| প্রত্যেক শহরের সমস্ত লোকদের, সকল পুরুষদের, স্ত্রীলোকদের এবং ছোট ছোট শিশুদের আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম| আমরা কাউকেই জীবিত ছেড়ে দিই নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের তাঁর সব শহর নিয়ে নিলাম এবং স্ত্রীলোক ও বালকবালিকা সমেত সব বসতি শহর সম্পূর্ণ ধ্বংস করলাম; কাউকেও বাকি রাখলাম না;