Deuteronomy 2:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল সমস্ত পশু ও যে যে নগর হস্তগত করেছিলাম, তার লুণ্ঠিত সমস্ত বস্তু আমরা আমাদের জন্য গ্রহণ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পশুপাল এবং নগর থেকে লুট করা জিনিসপত্র আমরা নিজেদের জন্য নিয়ে এলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল পশুগণকে ও যে যে নগর হস্তগত করিয়াছিলাম, তাহার লুটিত বস্তু সকল আমরা আপনাদের জন্য গ্রহণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাহাকেও অবশিষ্ট রাখিলাম না; কেবল পশুগণকে ও যে যে নগর হস্তগত করিয়াছিলাম, তাহার লুণ্ঠিত বস্তু সকল আমরা আপনাদের জন্য গ্রহণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পশুপাল এবং শহর থেকে লুট করা জিনিসপত্র আমরা নিজেদের জন্য নিয়ে আসলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পশুপাল এবং শহর থেকে লুট করা জিনিসপত্র আমরা নিজেদের জন্য নিয়ে আসলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল পশুপাল ও যে নগরগুলি আমরা অধিকার করেছিলাম সেগুলি থেকে লুন্ঠন করা জিনিসপত্র আমরা নিজেদের জন্য রাখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত শহরগুলো থেকে আমরা কেবলমাত্র গবাদিপশু এবং মুল্যবান দ্রব্যসামগ্রী নিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু পশুদেরকে ও যে যে শহর নিয়ে নিয়েছিলাম, তার লুটপাট করা জিনিস সব আমরা নিজেদের জন্য নিলাম।