Deuteronomy 2:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর থেকে গিলিয়দ পর্যন্ত একটি নগরও আমাদের অজেয় রইলো না; আমাদের আল্লাহ্ মাবুদ সেসব আমাদের সম্মুখে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের নগর এবং সেই উপত্যকার মধ্যবর্তী নগর থেকে গিলিয়দ পর্যন্ত, কোনও নগরই আমাদের কাছে শক্তিশালী ছিল না। আমাদের ঈশ্বর সদাপ্রভু সবগুলিই আমাদের দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি গিলিয়দ পর্য্যন্ত এক নগরও আমাদের অজেয় হইল না; আমাদের ঈশ্বর সদাপ্রভু সে সমস্ত আমাদের সম্মুখে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের হইতে ও উপত্যকার মধ্যস্থিত নগর হইতে গিলিয়দ পর্যন্ত এক নগরও আমাদের অজেয় রহিল না; আমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সমস্ত আমাদের সম্মুখে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অর্ণোন উপত্যকার কিনারায় অরোয়ের শহর এবং সেই উপত্যকার মধ্যেকার গ্রামটা থেকে শুরু করে গিলিয়দ পর্যন্ত এমন কোন শক্তিশালী গ্রাম বা শহর রইল না যা আমরা জয় করে নিতে পারি নি। আমাদের ঈশ্বর সদাপ্রভু সেগুলো সবই আমাদের হাতে তুলে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অর্ণোন উপত্যকার কিনারায় অরোয়ের শহর এবং সেই উপত্যকার মধ্যেকার গ্রামটা থেকে শুরু করে গিলিয়দ পর্যন্ত এমন কোন শক্তিশালী গ্রাম বা শহর রইল না যা আমরা জয় করে নিতে পারি নি। আমাদের মাবুদ আল্লাহ্ সেগুলো সবই আমাদের হাতে তুলে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর্ণোন উপত্যকায় সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে শুরু করে উপত্যকার মধ্যস্থানে অবস্থিত গিলিয়দ পর্যন্ত কোন নগর ছিল না যা আমরা অধিকার করতে পারি নি। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবগুলিই আমাদের অধীনে সমর্পণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্ণোন উপত্যকার ধারের অরোয়ের নামে একটি শহরকে এবং ঐ উপত্যকার মাঝখানের আরেকটি শহরকে আমরা পরাজিত করেছিলাম| অর্ণোন উপত্যকা এবং গিলিয়দের মাঝখানের সমস্ত শহরগুলোকে পরাজিত করতে প্রভু আমাদের সাহায্য করেছিলেন| আমাদের কাছে কোনো শহরই খুব শক্তিশালী ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্ণোন উপত্যকার সীমাতে অবস্থিত অরোয়ের থেকে ও উপত্যকার মাঝখানের শহর থেকে গিলিয়দ পর্যন্ত সব শহর আমরা জয় করলাম; আমাদের ঈশ্বর সদাপ্রভু সমস্ত শত্রুকে জয় করে আমাদের সামনে দিলেন।