Deuteronomy 2:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল অম্মোনীয়দের দেশ, যব্বোক নদীর পাশের সকল প্রদেশ ও পর্বতময় দেশস্থ সমস্ত নগর এবং যে কোন স্থানের বিষয়ে আমাদের আল্লাহ্‌ মাবুদ নিষেধ করেছিলেন, সেই সবের কাছে তুমি উপস্থিত হলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে, আমরা অম্মোনীয়দের কোনো জায়গা, এমনকি যব্বোকের সীমানার জায়গা ও পাহাড়ের পাশের নগরগুলি বলপূর্বক দখল করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল অম্মোন-সন্তানদের দেশ, যব্বোক নদীর পার্শ্বস্থ সকল প্রদেশ ও পর্ব্বতময় দেশস্থ নগর সকল, এবং যে কোন স্থানের বিষয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভু নিষেধ করিয়াছিলেন, সেই সকলের নিকটে তুমি উপস্থিত হইলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল অম্মোন-সন্তানদের দেশ, যব্বোক নদীর পার্শ্বস্থ সকল প্রদেশ ও পর্বতময় দেশস্থ নগর সকল, এবং যে কোন স্থানের বিষয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভু নিষেধ করিয়াছিলেন, সেই সকলের নিকটে তুমি উপস্থিত হইলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল অম্মোনীয়দের জায়গা, যব্বোক নদীর কিনারার জায়গা, পাহাড়ের মধ্যেকার জায়গা এবং অন্যান্য যে সব জায়গায় যেতে তিনি নিষেধ করেছিলেন, সেই সব জায়গায় তোমরা যাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল অম্মোনীয়দের জায়গা, যব্বোক নদীর কিনারার জায়গা, পাহাড়ের মধ্যেকার জায়গা এবং অন্যান্য যে সব জায়গায় যেতে তিনি নিষেধ করেছিলেন, সেই সব জায়গায় তোমরা যাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবলমাত্র আম্মোনীদের দেশ যাব্বোক নদীর তীরবর্তী সকল প্রদেশ ও পার্বত্য অঞ্চলের নগরসমূহ এবং যেসব স্থানে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের যেতে নিষেধ করেছিলেন সেই সব স্থানে তোমরা প্রবেশ কর নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অম্মোনের লোকদের অধিকারভুক্ত দেশের কাছে তোমরা যাও নি| যব্বোক নদীর উপকূলে অথবা পার্বত্য অঞ্চলের শহরগুলোর কাছেও তোমরা যাও নি| তোমরা সেই সমস্ত স্থানে যাও নি যেখানে যেতে প্রভু আমাদের নিষেধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু অম্মোন বংশধরদের দেশ, যব্বোক নদীর পাশে অবস্থিত সব অঞ্চল ও পর্বতময় দেশের শহর সব এবং যে সব জায়গায় যেতে আমাদের ঈশ্বর সদাপ্রভু নিষেধ করেছিলেন, সেই সবের কাছে তুমি গেলে না।