Deuteronomy 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সঙ্গে বিরোধ করো না, কেননা আমি তোমাদের তাদের দেশের অংশ দেব না, এক পা পরিমিত ভূমিও দেব না; কেননা সেয়ীর পর্বত অধিকার হিসেবে আমি ইস্‌কে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের যুদ্ধের উসকানি দেবে না, কারণ তাদের দেশের কোনও অংশই আমি তোমাদের দেব না, এমনকি পা রাখার জায়গা পর্যন্ত দেব না। আমি সেয়ীরের এই পাহাড়ি এলাকা এষৌকে তার নিজের দেশ হিসেবে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সহিত বিরোধ করিও না, কেননা আমি তোমাদিগকে তাহাদের দেশের অংশ দিব না, এক পাদ পরিমিত ভূমিও দিব না; কেননা সেয়ীর পর্ব্বত অধিকারার্থে আমি এষৌকে দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সহিত বিরোধ করিও না, কেননা আমি তোমাদিগকে তাহাদের দেশের অংশ দিব না, এক পাদ পরিমিত ভূমিও দিব না; কেননা সেয়ীর পর্বত অধিকারার্থে আমি এষৌকে দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এষৌর বংশধরদের যুদ্ধের উস্‌কানি দেবে না, কারণ আমি তাদের দেশের কোন অংশই তোমাদের দেব না, এমন কি, পা রাখবার জায়গা পর্যন্ত না। আমি সেয়ীরের এই পাহাড়ী এলাকা এষৌকে তার নিজের দেশ হিসাবে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ইসের বংশধরদের যুদ্ধের উসকানি দেবে না, কারণ আমি তাদের দেশের কোন অংশই তোমাদের দেব না, এমন কি, পা রাখবার জায়গা পর্যন্ত না। আমি সেয়ীরের এই পাহাড়ী এলাকা ইস্‌কে তার নিজের দেশ হিসাবে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সঙ্গে বিবাদ করো না, কারণ তাদের দেশের কোন অংশ, এমন কি পাদ পরিমিত ভূমিও আমি তোমাদের দেব না। কেননা সেয়ীরের পার্বত্য অঞ্চলের স্বত্বাধিকার আমি এষৌকে দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সঙ্গে যুদ্ধ করো না| তাদের দেশের কোনো অংশই আমি তোমাদের দেবো না–এমন কি এর এক ফুট পরিমাণও নয়| কারণ আমি এষৌকে সেয়ীরের পার্বত্য প্রদেশটি তার নিজের দেশ হিসাবে দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সঙ্গে লড়াই কোরো না, কারণ আমি তোমাদেরকে তাদের দেশের অংশ দেব না, একটা পা রাখার জমিও দেব না; কারণ সেয়ীর পর্বত অধিকারের জন্য আমি এষৌকে দিয়েছি।