Deuteronomy 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাদের কাছে টাকা দিয়ে খাদ্য ক্রয় করে ভোজন করবে ও টাকা দিয়ে পানিও ক্রয় করে পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাছ থেকে খাবার ও জল তোমাদের রুপো দিয়ে কিনে খেতে হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাহাদের নিকটে টাকা দিয়া খাদ্য ক্রয় করিয়া ভোজন করিবে; ও টাকা দিয়া জলও ক্রয় করিয়া পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাহাদের নিকটে টাকা দিয়া খাদ্য ক্রয় করিয়া ভোজন করিবে, ও টাকা দিয়া জলও ক্রয় করিয়া পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কাছ থেকে খাবার ও জল তোমাদের টাকা দিয়ে কিনে খেতে হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কাছ থেকে খাবার ও পানি তোমাদের টাকা দিয়ে কিনে খেতে হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাদের কাছ থেকে অর্থ দিয়ে খাদ্য ও জল কিনে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের কাছ থেকে টাকা দিয়ে খাবার কিনে খাবে এবং জল কিনে পান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাদের কাছে টাকা দিয়ে খাবার কিনে খাবে ও টাকা দিয়ে জলও কিনে পান করবে।