Deuteronomy 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমরা অরাবা উপত্যকার পথ থেকে, এলৎ ও ইৎসিয়োন-গেবর থেকে, সেয়ীর-নিবাসী আমাদের ভাই ইসের বংশ-ধরদের সম্মুখ দিয়ে গমন করলাম। আর আমরা মোয়াবের মরুভূমির পথে ফিরে যাত্রা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমরা সেয়ীরে বসবাসকারী এষৌর বংশধর আমাদের আত্মীয়দের রাজ্যের মধ্যে দিয়ে গেলাম। আমরা অরাবার যে পথটি এলৎ ও ইৎসিয়োন-গেবর থেকে বের হয়ে এসেছে সেই পথ ছেড়ে মোয়াবের মরুএলাকার পথে গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমরা অরাবা তলভূমির পথ হইতে, এলৎ ও ইৎসিয়োন-গেবর হইতে, সেয়ীর-নিবাসী আমাদের ভ্রাতৃগণ এষৌ-সন্তানদের সম্মুখ দিয়া গমন করিলাম। আর আমরা মোয়াবের প্রান্তরের পথে ফিরিয়া যাত্রা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমরা অরাবা তলভূমির পথ হইতে, এলৎ ও ইৎসিয়োন-গেবর হইতে, সেয়ীর-নিবাসী আমাদের ভ্রাতৃগণ এষৌ-সন্তানদের সম্মুখ দিয়া গমন করিলাম। আর আমরা মোয়াবের প্রান্তরের পথে ফিরিয়া যাত্রা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমরা আমাদের ভাই সেয়ীরের বাসিন্দা এষৌর বংশধরদের ছেড়ে চলে আসলাম। অরাবার যে পথটা এলৎ ও ইৎসিয়োন-গেবর থেকে বের হয়ে এসেছে সেই পথ ছেড়ে আমরা মোয়াবের মরু-এলাকার পথ ধরে চলতে লাগলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমরা আমাদের ভাই সেয়ীরের বাসিন্দা ইসের বংশধরদের ছেড়ে চলে আসলাম। আরবার যে পথটা এলৎ ও ইৎসিয়োন-গেবর থেকে বের হয়ে এসেছে সেই পথ ছেড়ে আমরা মোয়াবের মরুভূমির পথ ধরে চলতে লাগলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে আমরা আরাবা উপত্যকার পথে এলাৎ এবং ইৎসিয়োন-গেবের হয়ে সেয়ীর অঞ্চল নিবাসী আমাদের জ্ঞাতিবর্গ এষৌর বংশধরদের এলাকা পেরিয়ে মোয়াবের প্রান্তর অভিমুখে যাত্রা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই কারণে আমরা সেয়ীরে বসবাসকারী এষৌ এর লোকদের অর্থাৎ‌ আমাদের আত্মীয়দের সামনে দিয়ে চলে গেলাম| যর্দন উপত্যকা থেকে এলৎ‌‌ এবং ইৎ‌‌সিয়োন গেবরের শহরে যাওয়ার রাস্তা ত্যাগ করে আমরা মোয়াবের মরুভূমিতে যাওয়ার রাস্তার দিকে ঘুরেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমরা অরাবা রাস্তা থেকে, এলৎ ও ইৎসিয়োন গেবর থেকে, সেয়ীরে বসবাসীকারী আমাদের ভাই, এষৌ বংশধরদের সামনে দিয়ে গেলাম। আর আমরা মোয়াবের মরুপ্রান্তের রাস্তা দিয়ে গেলাম।