Deuteronomy 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি তোমার চেয়ে বেশি ঘোড়া, রথ ও লোক দেখ, তবে সেসব থেকে ভয় পেয়ো না, কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ, যিনি মিসর দেশ থেকে তোমাকে উঠিয়ে এনেছেন, তিনিই তোমার সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের চেয়ে বেশি ঘোড়া, রথ ও সৈন্য দেখে ভয় পাবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন, তিনি তোমাদের সঙ্গে থাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখ, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনিই তোমার সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখ, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনিই তোমার সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যুদ্ধ করতে গিয়ে শত্রুর পক্ষে তোমাদের চেয়ে বেশী ঘোড়া, রথ ও সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন তিনি তোমাদের সংগে থাকবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যুদ্ধ করতে গিয়ে শত্রুর পক্ষে তোমাদের চেয়ে বেশী ঘোড়া, রথ ও সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌, যিনি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন তিনি তোমাদের সংগে থাকবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ তাদের অশ্ব, রথ ও সৈন্য সংখ্যা তোমাদের চেয়ে বেশী, তাহলে ভয় পেয়ো না, কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, তিনিই তোমাদের সঙ্গে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ যে তোমাদের থেকেও তাদের অনেক বেশী ঘোড়া, রথ এবং লোক রয়েছে, তবে ভয় পেও না| কেন? কারণ প্রভু যিনি তোমাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তিনি তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এবং যদি দেখো নিজের থেকে বেশি ঘোড়া, রথ ও লোক দেখ, তবে সেই সব থেকে ভয় পেয় না, সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, যিনি মিশর দেশ থেকে তোমাকে নিয়ে এসেছেন।