Deuteronomy 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তুমি কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করতে তার কাছে উপস্থিত হবে, তখন তার কাছে সন্ধির কথা ঘোষণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তোমরা কোনও নগর আক্রমণ করতে তার কাছে পৌঁছাবে, সেখানকার লোকদের কাছে সন্ধির কথা ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তুমি কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, তখন তাহার কাছে সন্ধির কথা ঘোষণা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তুমি কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, তখন তাহার কাছে সন্ধির কথা ঘোষণা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা কোন গ্রাম বা শহর আক্রমণ করতে যাওয়ার আগে সেখানকার লোকদের কাছে বিনা যুদ্ধে অধীনতা মেনে নেবার প্রস্তাব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা কোন গ্রাম বা শহর আক্রমণ করতে যাওয়ার আগে সেখানকার লোকদের কাছে বিনা যুদ্ধে অধীনতা মেনে নেবার প্রস্তাব করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন কোন নগর আক্রমণ করতে যাবে তখন প্রথমে আত্মসমর্পণের প্রস্তাব দেবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা কোন শহর আক্রমণ করতে যাবে, তখন প্রথমে সেখানকার লোকদের শান্তির আবেদন জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি কোনো শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে তার কাছে আসবে, তখন তার কাছে সন্ধির কথা ঘোষণা করবে।