Deuteronomy 20:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই নিকটবর্তী জাতিদের নগর ছাড়া যেসব নগর তোমার কাছ থেকে অনেক দূরে আছে, তাদেরই প্রতি এরকম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব নগর তোমাদের দেশ থেকে দূরে আছে, যেগুলি তোমাদের কাছের জাতিগুলির নগর নয়, সেগুলির প্রতি তোমরা এরকম করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিকটবর্ত্তী জাতিদের নগর ব্যতিরেকে যে সকল নগর তোমাহইতে অতি দূরে আছে, তাহাদেরই প্রতি এইরূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিকটবর্তী জাতিদের নগর ব্যতিরেকে যে সকল নগর তোমা হইতে অতি দূরে আছে, তাহাদেরই প্রতি এইরূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব শহর তোমাদের দেশ থেকে দূরে আছে, যেগুলো তোমাদের কাছের জাতিগুলোর শহর নয়, সেগুলোর প্রতি তোমরা এই রকম করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব শহর তোমাদের দেশ থেকে দূরে আছে, যেগুলো তোমাদের কাছের জাতিগুলোর শহর নয়, সেগুলোর প্রতি তোমরা এই রকম করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কাছাকাছি জাতিসমূহের নগরগুলি ছাড়া দূরবর্তী নগর সম্পর্কে তোমরা এই নীতি অনুসরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের থেকে অনেক দূরের সমস্ত শহরগুলোর প্রতি তোমরা এই কাজ করবে–তোমরা যে দেশে বাস কর সেখানকার শহরগুলো বাদ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কাছাকাছি জাতিদের শহর ছাড়া যে সব শহর তোমার থেকে অনেক দূরে আছে, তাদেরই প্রতি এরকম করবে।