Deuteronomy 20:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে তারা নিজ নিজ দেবতাদের উদ্দেশে যেসব ঘৃণার কাজ করে, তেমনি করতে তোমাদেরকেও শেখায়, আর পাছে তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না করলে, তারা তাদের দেবতাদের পূজা করার সময় যেসব ঘৃণ্য কাজ করে তা তোমরাও শিখবে আর তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে তাহারা আপন আপন দেবতাদের উদ্দেশে যে সকল ঘৃণার্হ কর্ম্ম করে, তদ্রূপ করিতে তোমাদিগকেও শিখায়, আর পাছে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে তাহারা আপন আপন দেবতাদের উদ্দেশে যে সকল ঘৃণার্হ কর্ম করে, তদ্রূপ করিতে তোমাদিগকেও শিখায়, আর পাছে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না করলে তারা তাদের দেব-দেবতার পূজা করবার সময়ে যে সব জঘন্য কাজ করে তা তোমরাও শিখবে আর তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না করলে তারা তাদের দেব-দেবীর পূজা করবার সময়ে যে সব জঘন্য কাজ করে তা তোমরাও শিখবে আর তাতে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে গুনাহ্ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা না হলে তারা তাদের দেবতাদের উপাসনার নামে যে সব ঘৃণ্য আচরণ করে সেগুলি তোমাদেরও করতে শিখাবে, আর তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তা না হলে তারা প্রভু, তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে শেখাবে; তারা তাদের দেবতাদের পূজা করার সময় যে সাংঘাতিক কাজগুলি করে সেগুলো তোমাদের শেখাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা নিজেদের দেবতাদের উদ্দেশ্যে যে সব ঘৃণার্হ কাজ করে, সেরকম করতে তোমাদেরকেও শেখায়, আর যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ কর।